2026 Assembly Election : ভোট প্রচার শুরুর আগে সস্ত্রীক কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা, কোথায় গেলেন জানেন?
- Reported by:Annanya Dey
- Published by:Suman Majumder
Last Updated:
Assembly Election : কালচিনির বিজেপি প্রার্থি তিনি। বিশাল লামা এদিন সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির সামনের শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন।
advertisement
1/5

কালচিনি, অনন্যা দে : সকালবেলায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির সামনের শিব মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন কালচিনি বিধানসভার বিজেপি প্রার্থী বিশাল লামা। ভাটপাড়া চা বাগানের বাসিন্দা বিশাল লামা। সেখানে রয়েছে একটি শিব মন্দির। এই মন্দির নিয়ে এলাকাবাসীদের বিভিন্ন মান্যতা রয়েছে। শিব মন্দিরে পুজো দেওয়ার পর তিনি চলে যান এলাকার এক বৌদ্ধ গুম্ফাতে।
advertisement
2/5
বিধানসভা নির্বাচনে কালচিনি কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপির প্রার্থী করা হয়েছে বিশাল লামাকে। দ্বিতীয় বারের জন্য প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। মঙ্গলবার সকালে ভাটপাড়া শিব মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন বিশাল লামা। এর পর স্থানীয় বৌদ্ধ গুম্ফায় গিয়েও প্রার্থনা করেন তিনি।ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সরাসরি সাধারণ মানুষের কাছে যান বিজেপি প্রার্থী।
advertisement
3/5
বিশেষ করে চা বাগান এলাকায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা-অভিযোগ মন দিয়ে শোনেন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রচারের সময়। বিশাল লামা জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন ও চা শ্রমিকদের জীবনমান উন্নত করাই তাঁর মূল লক্ষ্য।
advertisement
4/5
তিনি আশাবাদী, মানুষের সমর্থন নিয়ে এবারও জয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন। এদিন পায়ে হেঁটে শ্রমিক মহল্লার বিভিন্ন গলিতে তিনি প্রবেশ করেন।বিজেপি প্রার্থীকে দেখতে ছুটে আসেন আমজনতা।
advertisement
5/5
বিশাল লামা জানান, "এর আগেও কালচিনির মানুষ আমাকে বিশ্বাস করে পদে বসিয়েছিলেন। তাঁদের জন্য কাজ করেছি যত টুকু পেরেছি। এই এলাকার মানুষদের জন্য আরও কাজ করতে চাই। আশা রাখি মানুষ বুঝেশুনে মতদান করবেন।"
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
2026 Assembly Election : ভোট প্রচার শুরুর আগে সস্ত্রীক কালচিনির বিজেপি প্রার্থী বিশাল লামা, কোথায় গেলেন জানেন?