TRENDING:

Recipe: বাড়ির সাধারণ উপকরণেই বাজিমাত করুন স্বাদে, মাত্র ১০-১৫ মিনিটে তৈরি করুন জিভে জল আনা নেপালি ‘চুকানি’!

Last Updated:
East Bardhaman News: একই খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন ? চাই কিছু নতুনত্ব কিন্তু রান্না ঘরে দীর্ঘক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে না ? তাহলে আপনার জন্য রইল এই রেসিপি যা তৈরি হয়ে যাবে মাত্র ১৫ মিনিটেই।
advertisement
1/8
বাড়ির সাধারণ উপকরণেই বাজিমাত করুন স্বাদে, মাত্র ১০-১৫ মিনিটে তৈরি করুন জিভে জল আনা নেপালি ‘চুকানি’!
রোজ রোজ একই খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন ? আবার নতুন নতুন রান্না করতে ইচ্ছা করলেও দীর্ঘক্ষণ রান্না ঘরে সময় কাটাতে ভাল লাগে না ? তাহলে এই রেসিপি হতে পারে আপনার জন্য পারফেক্ট।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/8
ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন দারুণ এই নেপালি রেসিপি। যা আঙুল চেটে খাবে, ছোট থেকে বড় সকলেই।বাড়িতেই বানান অথেন্টিক নেপালি 'চুকানি' (Chukuni)।
advertisement
3/8
প্রয়োজনীয় উপকরণ হল ​টক দই (১ কাপ), আলু (২-৩টি মাঝারি সাইজের),​সর্ষের তেল (২-৩ টেবিল চামচ),​শুকনো লঙ্কা ( ২-৩টি),​পেঁয়াজ কুচি (১টি মাঝারি),​হলুদ গুঁড়ো (১/২ চা চামচ),নুন ও চিনি (স্বাদমত)
advertisement
4/8
গোলমরিচ গুঁড়ো (স্বাদমত),লঙ্কা গুঁড়ো (স্বাদমতো),​সর্ষে ও জিরে (সমান্য),​লেবুর রস (১ চা চামচ),​লবণ (স্বাদমত), কাসুরি মেথি (স্বাদমত),​ধনেপাতা কুচি(সাজানোর জন্য)
advertisement
5/8
প্রথম আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিতে হবে। একটি পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিতে হবে। একটি পাত্রে সিদ্ধ করা আলু ও কেটে নেওয়া পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে টক দই,বিট নুন,চিনি, গোলমরিচ গুঁড়ো।
advertisement
6/8
এরপর একটি পাত্রে সরষের তেলে জিরে ও সর্ষে দিতে হবে। তার সঙ্গে দু থেকে তিনটি শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়া ও কাসুরি মেথি দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। তেল গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেটি ঢেলে দিতে হবে আলু ও দই-এর মিশ্রনটিতে।
advertisement
7/8
তারপর সবকিছু সঙ্গে ভাল করে মাখিয়ে দিতে হবে এবং হালকা টক স্বাদের জন্য আমি ব্যবহার করতে পারেন লেবুর রস। সব একসঙ্গে ভাল করে মিশিয়ে নেওয়া হলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন নেপালি চুকানি।
advertisement
8/8
মাত্র ১০ থেকে ১৫ মিনিটে তৈরি হয়ে যাবে অথেন্টিক নেপালি চাকুনি। চাকরি পরিবেশনা করতে পারবে রুটি অথবা পরোটার সঙ্গে। আবার ইচ্ছা হলে ভাতের সঙ্গেও খেতে পারেন এটি। কোন উপকরণ অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই রেসিপি তাই হঠাৎ বাড়িতে অতিথি এলেও বানিয়ে দিতে পারবেন এটি।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Recipe: বাড়ির সাধারণ উপকরণেই বাজিমাত করুন স্বাদে, মাত্র ১০-১৫ মিনিটে তৈরি করুন জিভে জল আনা নেপালি ‘চুকানি’!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল