TRENDING:

Mahashivratri 2026: তিল ধারণের জায়গা নেই বক্রেশ্বরে, ফুল আর রঙিন আলোয় মায়াবী সাজ মন্দিরের! বীরভূমের শিবপীঠে রেকর্ড ভিড়

Last Updated:
Birbhum Mahashivratri 2026: শিবরাত্রিতে আলোর মালায় সেজেছে বক্রেশ্বর। রবিবারের পর সোমবারেও মন্দির লম্বা লাইন ভক্তদের। উপচে পড়া ভিড়ে ভাঙল রেকর্ড! পুজো দিতে পুণ্যার্থীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয়রা।
advertisement
1/5
তিল ধারণের জায়গা নেই, ফুল আর রঙিন আলোয় মায়াবী সাজ বক্রেশ্বরে! বীরভূমের শিবপীঠে রেকর্ড ভিড়
শিবরাত্রি উপলক্ষে বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। রবিবারের পর সোমবারও মন্দিরের গর্ভগৃহে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোর উপাচার ও ভক্তদের আনাগোনা সোমবার সন্ধ্যা পর্যন্ত জারি থাকবে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
উৎসবের আমেজকে দ্বিগুণ করতে গোটা মন্দির প্রাঙ্গণ রকমারি ফুল এবং রঙিন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে বক্রেশ্বরে প্রতি বছরের মতো এবারও চার দিনব্যাপী মেলা বসেছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে মেলা প্রাঙ্গণ এখন উৎসবমুখর।
advertisement
3/5
জেলা প্রশাসনের মূল লক্ষ্য হল এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে সতীপীঠ ও শৈবপীঠ বক্রেশ্বরকে পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল করে তোলা। জেলার অন্যতম সেরা পর্যটনস্থল হিসেবে বক্রেশ্বরের মাহাত্ম্য দেশ বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
4/5
দূর দূরান্ত থেকে আসা ভক্তদের মনে রয়েছে গভীর বিশ্বাস। গৌড়বাজারের বাসিন্দা চন্দনা নন্দী যেমন তাঁর মনের ইচ্ছা পূরণের আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন, তেমনি সোমা বাগদীর মতো অনেক মা এসেছেন তাঁদের সন্তানদের মঙ্গল কামনায় বাবার মাথায় জল ঢালতে।
advertisement
5/5
ভিড় সামাল দিতে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গ্রামবাসীরা চেষ্টা করছেন ভোরে বা তাড়াতাড়ি জল ঢেলে দিতে, যাতে দূর থেকে আসা পর্যটক বা দর্শনার্থীরা লাইনে আগে সুযোগ পান। এই পারস্পরিক সহযোগিতা উৎসবের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Mahashivratri 2026: তিল ধারণের জায়গা নেই বক্রেশ্বরে, ফুল আর রঙিন আলোয় মায়াবী সাজ মন্দিরের! বীরভূমের শিবপীঠে রেকর্ড ভিড়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল