TRENDING:

Birbhum News: খয়রাশোলে রাস্তায় ঘোড়ার পিঠে ট্রাফিক ওসি! কী বার্তা দিতে এমন উদ্যোগ?

Last Updated:
ইংরেজ আমল ফিরল বীরভূমে! খয়রাশোলে রাস্তায় ঘোড়ার পিঠে ট্রাফিক ওসি! কী বার্তা দিতে এমন অভিনব উদ্যোগ?
advertisement
1/5
খয়রাশোলে রাস্তায় ঘোড়ার পিঠে ট্রাফিক ওসি! কী বার্তা দিতে এমন উদ্যোগ?
বীরভূমের খয়রাশোলের রাস্তায় হঠাৎই দেখা গেল অশ্বারোহী ট্রাফিক অফিসারকে। ঘোড়ার পিঠে চেপে র‍্যালির সামনে নেতৃত্ব দিচ্ছেন তিনি- দৃশ্যটি যেন একঝলকে ইংরেজ আমলকে চোখের সামনে হাজির করল। পথচারীরা থমকে দাঁড়িয়ে কৌতূহলভরে সেই মুহূর্ত দেখেন, অনেকেই মোবাইলে ছবি তোলেন।
advertisement
2/5
রাজ্যব্যাপী পথনিরাপত্তা কর্মসূচি 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' এর অংশ হিসেবেই এদিনের র‍্যালির আয়োজন করা হয়। উদ্যোগে ছিল দুবরাজপুর ট্রাফিক গার্ড। নিরাপদ গাড়ি চালানো, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, গতিসীমা মেনে চলা এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল লক্ষ্য।
advertisement
3/5
র‍্যালির কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাফিক ওসি সন্তু বন্দ্যোপাধ্যায়। অশ্বারোহীর ভূমিকায় তিনি র‍্যালির সামনে থেকে নেতৃত্ব দেন। তাঁর এই অভিনব উপস্থিতি মুহূর্তে জনতার দৃষ্টি আকর্ষণ করে এবং সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করে।
advertisement
4/5
ট্রাফিক ওসি জানান, ইংরেজ আমলে ঘোড়ার পিঠে চেপেই ট্রাফিক সার্জেন্টরা টহল দিতেন। সেই ঐতিহ্যকেই তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
5/5
খয়রাশোলের বাসিন্দা সুমন্ত দাস বলেন, "পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পথনিরাপত্তার বার্তা পৌঁছে দিতে ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে আনা খুবই ভাল ভাবনা।" র‍্যালির পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিলি ও সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে পথনিরাপত্তার গুরুত্বও তুলে ধরা হয়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Birbhum News: খয়রাশোলে রাস্তায় ঘোড়ার পিঠে ট্রাফিক ওসি! কী বার্তা দিতে এমন উদ্যোগ?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল