Sikkim Snowfall: মেঘলা আকাশ বদলাতেই খেলা শুরু! তুষার সাদা চাদরে ঢাকল জিরো পয়েন্ট, দেখুন ছবি
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Sikkim Snowfall: তুষারপাতের জেরে সিকিমের আলাদা রূপ দেখল পর্যটকরা। ভোরের পর থেকেই আকাশ মেঘলা থাকলেও সময় গড়াতেই শুরু হয় হালকা তুষারপাত, তারপর তুষার চাদরে ঢেকে যায় লাচুং, লাচেন-সহ গোটা উত্তর সিকিম।
advertisement
1/5

*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র জিরো পয়েন্টে হঠাৎ তুষারপাতের জেরে বদলে গেল পাহাড়ি দৃশ্যপট। ভোরের পর থেকেই আকাশ মেঘলা থাকলেও কিছুক্ষণের মধ্যেই শুরু হয় হালকা তুষারপাত, আর চোখের পলকে সাদা চাদরে ঢেকে যায় গোটা এলাকা। বরফে মোড়া পাহাড় আর রাস্তার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন পর্যটকরা।
advertisement
2/5
*স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিরো পয়েন্টে এদিন তাপমাত্রা হঠাৎ করেই নেমে যায়। পর্যটকদের অনেকেই এই অপ্রত্যাশিত তুষারপাতের সাক্ষী হয়ে আনন্দে মেতে ওঠেন। কেউ বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন, কেউ আবার পরিবার-বন্ধুদের সঙ্গে মুহূর্ত বন্দি করেন মোবাইল ক্যামেরায়।
advertisement
3/5
*প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারপাতের জেরে কিছু সময়ের জন্য রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যটন দফতর ও স্থানীয় প্রশাসন সতর্ক ছিল। প্রয়োজনে গাড়ি চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তুতিও রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।
advertisement
4/5
*উত্তর সিকিমের উচ্চ পার্বত্য এলাকায় এই সময়ে তুষারপাত অস্বাভাবিক নয়। তবে পর্যটন মরশুমে এমন দৃশ্য পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে। অনেকেই জানিয়েছেন, এমন তুষারপাতের অভিজ্ঞতা তাদের সফরকে স্মরণীয় করে তুলেছে।
advertisement
5/5
*প্রকৃতির এই রূপ উপভোগ করতে আগামী কয়েকদিনেও পর্যটকদের ভিড় বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল ও গাড়িচালকদের মুখেও ফুটে উঠেছে হাসি। তুষারে মোড়া জিরো পয়েন্ট যেন আবারও প্রমাণ করল—পাহাড় মানেই বিস্ময়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Sikkim Snowfall: মেঘলা আকাশ বদলাতেই খেলা শুরু! তুষার সাদা চাদরে ঢাকল জিরো পয়েন্ট, দেখুন ছবি