TRENDING:

Indian Railways: বীরভূম-বর্ধমানে রেলের ডাবল ধামাকা! সিউড়িতে নতুন ব্রিজ আর আসানসোলে নতুন ট্রেন, সবুজ পতাকা নাড়বেন রেলমন্ত্রী

Last Updated:
Indian Railways: বীরভূম ও বর্ধমানে রেলের ডাবল ধামাকা! সিউড়িতে নতুন ব্রিজ আর আসানসোলে নতুন ট্রেন, সবুজ পতাকা নাড়বেন রেলমন্ত্রী
advertisement
1/5
রেল গেটের ভোগান্তি শেষ! সিউড়ি থেকে আসানসোল রবিবার বিকেল থেকেই বদলে যাচ্ছে যাতায়াত
*বীরভূম জেলাবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যার অবসান হতে চলেছে। আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার) সিউড়ি রেল ওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে জেলার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচিত হবে।
advertisement
2/5
*আগামী রবিবার বিকেল ৫টা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিশেষ অনুষ্ঠানে তাঁর সঙ্গে ভার্চুয়ালি যুক্ত থাকবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেলের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
advertisement
3/5
*অনুষ্ঠানটি সফল করতে উপস্থিত থাকবেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা উপস্থিত থেকে অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করবেন। প্রশাসন ও রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সিউড়িতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
4/5
*কেবল সিউড়ি নয়, ওইদিন একই সঙ্গে আসানসোল ডিভিশনে আরও দু'টি বড় ঘোষণা রয়েছে, ১. কুমারপুর রেল ওভার ব্রিজ: এটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। ২. আসানসোল-বোকারো ট্রেন পরিষেবা: এই নতুন ট্রেনটির ফ্ল্যাগ-অফ বা যাত্রার সূচনা করা হবে। এর ফলে বীরভূমের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা পশ্চিম বর্ধমানের সাথে ঝাড়খণ্ডের রেল যোগাযোগ আরও উন্নত হবে।
advertisement
5/5
*আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউরি জানিয়েছেন, সিউড়ি, আসানসোল এবং কুমারপুর তিনটি ভিন্ন অবস্থানে মূল অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। সংবাদমাধ্যম ও আমন্ত্রিতদের বিকেল ৪টের মধ্যে নির্ধারিত স্থানে রিপোর্ট করতে বলা হয়েছে, যাতে ৫টার মূল অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। বর্তমানে সিউড়ি ওভার ব্রিজ এলাকায় সাজ সাজ রব দেখা যাচ্ছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Indian Railways: বীরভূম-বর্ধমানে রেলের ডাবল ধামাকা! সিউড়িতে নতুন ব্রিজ আর আসানসোলে নতুন ট্রেন, সবুজ পতাকা নাড়বেন রেলমন্ত্রী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল