TRENDING:

Weather Update: ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি! উত্তরে আবহাওয়ার বড় বদল, কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি?

Last Updated:
আকস্মিক বজ্রবিদ্যুৎ-সহ ক্ষণস্থায়ী ঝড়, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারেও। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে হাওয়া অফিস সূত্রে জানা যায়।পার্বত্য অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
1/5
ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি! উত্তরে আবহাওয়ার বড় বদল, কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি?
<strong>আলিপুরদুয়ার,অনন্যা দে:</strong> আকস্মিক বজ্রবিদ্যুৎ-সহ ক্ষণস্থায়ী ঝড়, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবারেও। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে হাওয়া অফিস সূত্রে জানা যায়। পার্বত্য অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জেনে নিন আবহাওয়ার বড় আপডেট।
advertisement
2/5
আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার ৪০-৫০ শতাংশ এলাকায়। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ২০-৩০ শতাংশ এলাকায় হবে ঝড়, বৃষ্টি। বিগত ৭২ ঘণ্টায় ব্যাপক ঝড়বৃষ্টির কারণে উত্তরবঙ্গের একাধিক এলাকায় গাছ ভেঙে পড়েছে।
advertisement
3/5
শহর সংলগ্ন শিলিগুড়ির একাধিক এলাকায় জল জমা পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামী ১৬ থেকে ২০ শে মার্চ সময়সীমায় ঝড়বৃষ্টির প্রকোপ আরও বাড়বে।
advertisement
4/5
আগামী সপ্তাহে থাকবে উত্তরের জেলাগুলিতে এক রকমের আবহাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রায় ৪০–৫০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। এই সময়ে বজ্রবিদ্যুতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
5/5
উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা কেমন রয়েছে জেনে নেওয়া যাক।দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ১৬. ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৯. ৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০. ১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৫. ৪ সর্বনিম্ন ১৯. ৯ ডিগ্রি সেলসিয়াস। মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩২. ৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৪. ১ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Weather Update: ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি! উত্তরে আবহাওয়ার বড় বদল, কবে থেকে শুরু হবে ঝড়বৃষ্টি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল