TRENDING:

Alipurduar News: মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ এনে চলছিল চোরাকারবারি,গ্রেফতার ৩

Last Updated:
চলছিল মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ নিয়ে এসে চোরাকারবারি। তবে বন দফতরের অভিযানে সবটা ভেস্তে গেল। জলদাপাড়া বন বিভাগের কর্মীদের জালে ৩ পাচারকারী।
advertisement
1/5
মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ এনে চলছিল চোরাকারবারি,গ্রেফতার ৩
আলিপুরদুয়ার, অনন্যা দে: মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ নিয়ে এসে জমিয়ে রাখার কাজ চলছিল বহুদিন ধরে। আন্তর্জাতিক পাচারের ছক কষেছিল পাচারকারীরা। তবে বন দফতরের অভিযানে সবটা ভেস্তে গেল। প্যাঙ্গোলিনের আঁশ-সহ জলদাপাড়া বন বিভাগের কর্মীদের জালে তিনজন।
advertisement
2/5
প্যাঙ্গোলিনের আঁশযুক্ত শরীর ও মৎস্যাকৃতি গঠনের হয়। বনজঙ্গলে চলাফেরা করা এই প্রাণীদের রুই মাছের মতো দেখতে মনে হয় বলে এদেরকে অনেকেই বনরুই ডাকা হয়। এরা বিপদের আভাস পেলে নিজের শরীর গুটিয়ে নেয়। সাধারণত এরা পিঁপড়ে খেয়ে জীবনধারণ করে।
advertisement
3/5
একটি প্যাঙ্গোলিনের আঁশ পাচারকারী চক্রের খোঁজ পেয়ে অভিযানে নামে বন দফতর। রবিবার রাতে হাতেনাতে তিনজনকে পাকড়াও করে বনকর্মীরা। গোপন তথ্যের ভিত্তিতে,রেঞ্জ অফিসার রাজীব চক্রবর্তীর নেতৃত্বে জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের দক্ষিণ রেঞ্জ এই অভিযান চালায়।
advertisement
4/5
রবিবার রাতে আলিপুরদুয়ারের সোনাপুর-জয়গাঁ রোড থেকে তিনজনকে গ্রেফতার করে বন কর্মীরা।অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২ (সংশোধন ২০২২) এর অধীনে প্যাঙ্গোলিন আঁশ অবৈধভাবে রাখার অভিযোগ দায়ের করা হয়েছে। মোট ১.৭১০ কেজি প্যাঙ্গোলিন আঁশ বাজেয়াপ্ত করা হয়েছে। অসমের একজন এবং কোচবিহারের দুজনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
5/5
ধৃতদের নাম শাহজাহান আলি, সুরজিৎ দাস, মুকুল রহমান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আঁশ মেঘালয় থেকে সংগ্রহ করা হয়েছে। এগুলি ভুটান বা নেপালে পাচারের ছক কষা হয়েছিল। অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হয়।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: মেঘালয় থেকে প্যাঙ্গোলিনের আঁশ এনে চলছিল চোরাকারবারি,গ্রেফতার ৩
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল