KKR : রিঙ্কু সিং কেকেআরের ক্যাপ্টেন! সত্যি? আইপিএল শুরুর ১৫ দিন আগে বড় খবর, নাইটদের নতুন ক্যাপ্টেন এবার...
- Published by:Suman Majumder
Last Updated:
KKR : ২০২৬ আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন কে! এখনও পর্যন্ত যা খবর, এবারও রাহানের উপরই ভরসা রাখছে নাইট ম্যানেজমেন্ট।
advertisement
1/5

নতুন মরশুম। নতুন আশা। আইপিএল ২০২৬-এর জন্য় দল গুছিয়ে ফেলেছে কেকেআর। এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে, কেকেআর কি তা হলে এবার অধিনায়কও বদলে ফেলবে! অজিঙ্ক রাহানের কাঁধে আর ক্যাপ্টেন্সির দায়িত্ব থাকবে না!
advertisement
2/5
মাঝে একবার রটে যায়, কেকেআর নাকি এবার রিঙ্কু সিংকে অধিনায়কের দায়িত্ব দিতে পারে। তবে ওয়াকিবহাল মহল বলছে, সেরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই। গতবার আট নম্বরে শেষ করেছিল নাইটরা। ফলে এবার ট্রফি জয়ের খিদে আরও বেশি। আর তাই এবার দল গোছাতেও কোনও কার্পণ্য করেনি কেকেআর।
advertisement
3/5
এখনও পর্যন্ত যা খবর, এবারও কেকেআরের ক্যাপ্টেন হিসেবে দায়িত্বে থাকবেন রাহানে। টুর্নামেন্ট শুরু হতে আর হাতে গোণা কয়েকদিন বাকি। তার মধ্যেই রাহানে ট্রেনিং শুরুর আগে আপডেট দিলেন।
advertisement
4/5
২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে ২০২৫ আইপিএলে কলকাতা আট নম্বরে শেষ করে। তার পরই নাইট ম্যানেজমেন্ট গোটা সাপোর্ট স্টাফ বদলে ফেলে। দলের কোচ এখন অভিষেক নায়ার। এমনকী রাসেলের মতো তারকা ক্রিকেটারকেও দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নাইটরা।
advertisement
5/5
এরই মধ্যে ২০২৬ আইপিএল শুরুর আগে ১০টি ফ্রাঞ্চাইজিকে বড়সড় নির্দেশ দিয়েছে বিসিসিআই। জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএলের কোনও দলই তাদের নেট সেশনের সময় প্রতিপক্ষ দল যে পিচে অনুশীলন করেছিল তাতে অনুশীলন করতে পারবে না। উল্লেখ্য, এবার ২৮ মার্চ থেকে আইপিএল শুরু। ২৯ মার্চ কেকেআরের প্রথম ম্যাচ।