Usman Tariq : উসমান তারিক, কেউ খেলতে পারছে না এই স্পিনারকে! একটাই 'টেকনিক' পাক বোলারের, লম্বা রেসের ঘোড়া!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Usman Tariq : মনে করা হয়েছিল, আজ ভারত-পাক ম্যাচে লড়াই হবে উসমান তারিক ও অভিষেক শর্মার। তবে সেটা হল না। কারণ উসমান বোলিং-এ আসার অনেক আগেই শূন্য রানে আউট অভিষেক।
advertisement
1/6

অনেকেই বলেছিলেন, তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের ট্রাম্প কার্ড। কথাটা কিন্তু সত্যি প্রমাণ হল। উসমান তারিককে খেলতে সত্যিই হিমশিম খেতে হল ভারতীয় ব্যাটারদের। সেটা এদিনের ম্যাচে তাঁর বোলিং ফিগার দেখলেই বোঝা যায়।
advertisement
2/6
উসমান তারিক রান-আপের সময় বিরতি নেন, স্টপ-স্টার্ট ধরণের ছন্দ। আর এটাই তাঁর টেকনিক। এই টেকনিক-এর মাধ্যমে তিনি ব্যাটারের ট্রিগার মুভমেন্টে বিঘ্ন ঘটাতে পারেন। তবে তাঁর লেন্থ যে কোনও ব্যাটারকে বিপদে ফেলতে পারে।
advertisement
3/6
মনে করা হয়েছিল, আজ ভারত-পাক ম্যাচে লড়াই হবে উসমান তারিক ও অভিষেক শর্মার। তবে সেটা হল না। কারণ উসমান বোলিং-এ আসার অনেক আগেই শূন্য রানে আউট অভিষেক।
advertisement
4/6
উসমান তারিক সত্যিই পাকিস্তানের ট্রাম্প কার্ড!এদিন ভারতের বিরুদ্ধে করলেন ৪ ওভার। দিলেন ২৪ রান। পেলেন একটি উইকেট। আউট করলেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমারকে।ইকোনমি রেট ৬.০০।
advertisement
5/6
২৮ বছর বয়সী পাক স্পিনার উসমান তারিক এর আগে মাত্র ৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচেই ১১টি উইকেট নিয়েছিলেন, ইকোনমি রেট ওভারপ্রতি ছয় রানেরও কম ছিল—যা সত্যিই অবিশ্বাস্য। এদিনের ম্যাচে তাঁর ইকোনমি রেট ৬।
advertisement
6/6
তাঁর অস্বাভাবিক স্টপ-অ্যান্ড-পজ সাইড-আর্ম বোলিং অ্যাকশন খেলোয়াড় ও বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে আইসিসি বলছে, তাঁর অ্যাকশন একেবারে বৈধ। উসমানের গতি পরিবর্তন বুঝতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা।