Ishan Kishan : 'ওরা আর নেই..'! বাবার ফোন, বিশ্বকাপ ফাইনালের আগে ভয়ঙ্কর দুর্ঘটনার খবর পান ঈশান কিষাণ, প্রিয় মানুষের মৃত্যু...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ishan Kishan : ২০২৬ টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে পরিবারের দুই সদস্যের মৃত্যুর খবর পান ঈশান কিষাণ। তবে তিনি দলের সঙ্গে থেকে যান।
advertisement
1/6

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালে ভারতের দাপুটে জয়ে। এবারের বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ঈশান কিষাণ। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর ভূমিকা অস্বীকার করা যায় না।
advertisement
2/6
ব্যক্তিগত শোক বুকে নিয়েই ফাইনালে খেলতে নেমেছিলেন ঈশান। কাউকে কিছু বুঝতে দেননি। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে ৫৪ রান করেন ভারতীয় বাঁ-হাতি ব্যাটার।
advertisement
3/6
ফাইনালের দু’দিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাঁর ভাই ও জামাইবাবু। তাই ঈশানের পরিবারের কেউই আহমেদাবাদে ফাইনাল ম্যাচ দেখতে যেতে পারেননি। ঈশানও এত বড় ঘটনার পর পরিবারের পাশে থাকতে পারেননি।
advertisement
4/6
একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। দুর্ঘটনায় তাঁরা প্রাণ হারালেও তাদের দুই ছোট সন্তান, যাদের একজনের বয়স ছয় মাস ও অন্যজন তিন বছর বয়সী, তারা বেঁচে যায়। পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়েন ঈশানের বাবা প্রণব পাণ্ডে।
advertisement
5/6
ভারতের ফাইনাল দেখতে আহমেদাবাদে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাড়িতেই থাকতে হয় তাঁর বাবা প্রণব পাণ্ডেকে। খবর পেয়ে ঈশান নিজেও পরিবারের কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দলের সঙ্গেই থেকে যান তিনি।
advertisement
6/6
ফাইনালের প্রস্তুতির সময়ই দুর্ঘটনার খবর পান কিশান। স্বাভাবিকভাবেই তিনি পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিলেন। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি ব্যাটার। সাধারণত অনুশীলনে প্রাণবন্ত থাকা কিশান সেদিন অনেকটাই নীরব ছিলেন। অনুশীলনের সময় অনেক সতীর্থ তার পাশে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে শক্ত থাকার সাহস দেন।