T20 World Cup Trophy: আইসিসি-র ফরমাইশ অনুসারে ট্রফি বানাতে পারেনি আন্তর্জাতিক সংস্থা, কত-কত কেজি রুপো দিয়ে তৈরি টি টোয়েন্টি বিশ্বকাপ বানিয়েছিলেন ভারতীয় কারিগর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
T20 World Cup Trophy: টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি কি দিয়ে তৈরি জানেন, কত ভারী এই ট্রফি
advertisement
1/5

কলকাতা: The ICC Men's T20 World Cup trophy: আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটি মূলত রুপো এবং রোডিয়াম দিয়ে তৈরি, যার ওজন প্রায় ১২ কেজি (২৬ পাউন্ড)। এটি ৫৭.১৫ সেমি (২২.৫ ইঞ্চি) লম্বা এবং পাঁচটি পৃথক ধাতব পাতের ঢালাই দিয়ে তৈরি, এতে রুপো এবং রোডিয়াম দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে যাতে এটি আকর্ষণীয়, দীর্ঘস্থায়ী ফিনিশ থাকে৷
advertisement
2/5
৬৪ বছর বয়সী জয়পুরের কারিগর অমিত পাবুওয়াল মাত্র ষোল দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি তৈরি করেছিলেন। ১৯৮৭ সালে মুম্বইতে বি.কম করার সময় অমিত ভারতে বিশ্বকাপ ট্রফি তৈরির স্বপ্ন দেখেছিলেন এবং অসম্ভব যোগাযোগ যে তাঁর সেই বিশ্বকাপ বানানোর স্বপ্ন পূরণও হয়েছিল৷ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রুপো ও রোডিয়াম-প্ল্যাটিনাম ট্রফির নকশা আইসিসি পছন্দ করেছিল। ২০০৭ সালে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ট্রফিটি ডিজাইন করার সুযোগ আমার হয়েছিল, একটি আকর্ষণীয় গল্প। প্রাথমিকভাবে, আইসিসি টাইটানিয়াম এবং কাচ দিয়ে ট্রফিটি তৈরি করতে চেয়েছিল, যা একটি চ্যালেঞ্জ তৈরি করেছিল। কাচের ছোট ছোট টুকরোগুলিকে একটি টেকসই ট্রফিতে রূপ দেওয়া কঠিন কাজ হয়ে গিয়েছিল৷
advertisement
3/5
ট্রফির কারিগর জানিয়েছিলেন তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। এরপর স্বরোভস্কি ক্রিস্টাল কোম্পানির সঙ্গে ট্রফিটি তৈরির জন্য যোগাযোগ করা হয়েছিল। তারা প্রাথমিকভাবে দাবি করেছিল যে তারা এটি তৈরি করে দেবে আইসিসি-র ফরমাইশ মতো৷ কিন্তু তারাও পারেনি৷ এরপর অমিত পাবুওয়াল ট্রফিটি তৈরিতে রুপোর ব্যবহার করার প্রস্তাব দিয়েছিলেন। আইসিসি-র পক্ষ থেকে নকশা প্রশংসা কুড়িয়ে নেয়৷ তখন থেকেই এই ফর্ম্যাটের এটাই বৈশিষ্ট্য হয়ে যায়৷
advertisement
4/5
রুপো ব্যবহার করা হয়েছিল কারণ এটি একটি মূল্যবান ধাতু। তাছাড়া, রুপো সহজেই যেকোনও আকারে ঢালাই করা যায়। রুপো একটি ভারতীয় সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। তিনি বলেন, এই ট্রফিটি অন্যান্য ট্রফি থেকে আলাদা কারণ এর গতিশীল নকশা খেলার দ্রুত গতি এবং আধুনিক বিন্যাসকে প্রতিফলিত করে, যে কারণে নকশাটি অনন্য এবং ভিন্ন। তার সৃষ্টির মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম রূপালী ট্রফি, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণকারী প্রথম রুপোলি ট্রফি হয়ে ওঠে। তিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ট্রফি সহ অসংখ্য শিল্পকর্ম তৈরি করেছেন।
advertisement
5/5
অমিত বিশ্বাস করেন ভারত আজ জিতবে। তিনি বলেন, "২০০৭ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে, আমি ভারতকে আশ্বস্ত করেছিলাম যে ভারত জিতবে। ভারত যখন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তখন সেই ভবিষ্যদ্বাণী ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গিয়েছিল, এবং এবারও একই ঘটনা ঘটবে। আমি আত্মবিশ্বাসী যে ভারত জিতবে এবং আমার তৈরি ট্রফিটি তুলে ধরবে।"