TRENDING:

ICC T20 World Cup Final: ফাইনালেও সঞ্জু ধামাকা! সুযোগই পাচ্ছিলেন না, স্যামসনের তাণ্ডবেই ৩ নকআউট ম্যাচে রানের পাহাড়ে ভারত

Last Updated:
ICC T20 World Cup Final: প্রথম একাদশে দুই ওপেনার, অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিশান না কি সঞ্জু, কে ওপেন করবেন, তা নিয়ে প্রথম থেকেই নানা মুনির নানা মত ছিল। বিশ্বকাপে নিয়মিত সুযোগও পাচ্ছিলেন না, সেই সঞ্জুই ঝড় তুললেন বিশ্বকাপ ফাইনালেও।
advertisement
1/5
ফাইনালেও সঞ্জু ধামাকা! সুযোগই পাচ্ছিলেন না, স্যামসনের ঝড়েই ৩ নকআউট ম্যাচে বড় রান ভারতের
প্রথম একাদশে দুই ওপেনার, অভিষেক শর্মার সঙ্গে ঈশান কিশান না কি সঞ্জু, কে ওপেন করবেন, তা নিয়ে প্রথম থেকেই নানা মুনির নানা মত ছিল। বিশ্বকাপে নিয়মিত সুযোগও পাচ্ছিলেন না, সেই সঞ্জুই ঝড় তুললেন বিশ্বকাপ ফাইনালেও।
advertisement
2/5
৪৬ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস, দায়িত্ব নিয়ে দলকে ২০০ পার করালেন মাত্র ১৫ ওভারে। এদিন সঞ্জুর ব্যাটিং সাজানো ছিল ৫টি চার এবং ৮টি ছয় দিয়ে। যখন দরকার বল বাউন্ডারির বাইরে ফেলেছেন, আবার যখন দরকার ডিফেন্স করেছেন।
advertisement
3/5
গত ২ ম্যাচেও নিশ্চিত শতরান হাতছাড়া করেছিলেন, এদিনও করলেন। দলের জন্য ১৬তম ওভারের প্রথম বলে মারতে গিয়ে আউট হলেন সঞ্জু। বিশ্বকাপে ওপেনিংয়ে বিরাট, রোহিত নেই, কিন্তু ভারত পেল একটা সঞ্জুকে।
advertisement
4/5
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮৯ রান তুলেছিলেন সঞ্জু। সেই ম্যাচে ৭টি ছয় এবং ৮টি চার মেরেছিলেন তিনি। সঞ্জুর প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু থেকেই চাপে ফেলে দিয়েছিল ভারতকে। ভারত ২০ ওভারে ২৫৩ রান করেছিল সেই ম্যাচে।
advertisement
5/5
শেষ আটে মরণবাঁচন ম্যাচও একাই জিতিয়ে দলকে সেমিফাইনালে তুলেছিলেন সঞ্জু, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু করেছিলেন ৫০ বলে অপরাজিত ৯৭ রান। ফাইনালেও সঞ্জুর ম্যাজিক।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC T20 World Cup Final: ফাইনালেও সঞ্জু ধামাকা! সুযোগই পাচ্ছিলেন না, স্যামসনের তাণ্ডবেই ৩ নকআউট ম্যাচে রানের পাহাড়ে ভারত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল