TRENDING:

IND vs NZ: কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা! প্রথম ইনিংসেই ৫ বড় রেকর্ড ভারতের

Last Updated:
IND vs NZ: ২০ ওভার ২৫৫ রানের পাহাড় প্রমাণ স্কোর করেছে টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু,এছাড়া অভিষেক ৫২ ও ইশান ৫৪ রান করেন। একইসঙ্গে প্রথম ইনিংসেই ৫টি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
advertisement
1/6
IND vs NZ: কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা! প্রথম ইনিংসেই ৫ বড় রেকর্ড ভারতের
টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভার ২৫৫ রানের পাহাড় প্রমাণ স্কোর করেছে টিম ইন্ডিয়া। সর্বোচ্চ ৮৯ রান করেন সঞ্জু,এছাড়া অভিষেক ৫২ ও ইশান ৫৪ রান করেন। একইসঙ্গে প্রথম ইনিংসেই ৫টি রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
advertisement
2/6
ভারতের ইনিংসে প্রথম৩ জন ব্যাটার সকলেই হাফ সেঞ্চুরি করেছেন। সেই তালিকায় রয়েছে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশান। এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এমনটা কখনও হয়নি।
advertisement
3/6
ফাইনালে পাওয়ার প্লে-তে মারকাটারি ব্যাটিং করে ভারতের দু ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। ৬ ওভারে আসে মোট ৯২ রান। যা এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে হয়নি।
advertisement
4/6
এর আগে পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে সবথেকে বড় স্কোর ছিল ১৭৬। সেটিও ছিল ভারতের। এবার ভারত করল ২৫৫ রান। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর।
advertisement
5/6
ভারতীয় দল ২৫৫ রানের পাহাড় প্রমাণ ইনিংসে একের পর এক মোট ১৯টি ছয় মারে। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এক ইনিংসে বা একক কোনো দলের মারা সর্বোচ্চ ছয়।
advertisement
6/6
শুধু ১৯টি ছয় নয়, প্রথম ইনিংসে মোট ১৯টি চারও মেরেছে ভারতীয় দল। ১৯টি ছয় ও ১৯টি চার, মোট ৩৮টি বাউন্ডারি এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এক ইনিংসে কখনও হয়নি।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs NZ: কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা! প্রথম ইনিংসেই ৫ বড় রেকর্ড ভারতের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল