T20 WC Group Of Death: গ্রুপ পর্বে একটাও ম্যাচ হারেনি এই চারটি দল, ‘যো ডর গ্যায়া উয় মর গ্যায়’- একটা ভুলে শেষ হবে সেমির স্বপ্ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Group Of Death: সেমিফাইনালে যেতে গেলে তিনটি ম্যাচেই অলআউট যেতে হবে, কারণ এই গ্রুপ অফ ডেথে ম্যাচ হারা মানেই স্বপ্ন শেষ
advertisement
1/4

কলকাতা: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার তার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। ২০টি দলের মধ্যে বারোটি দলের নামে ঢ্যাঁড়া ইতিমধ্যেই পড়ে গেছে। এখন, মাত্র আটটি দল সুপার ৮ রাউন্ডে লড়বে চারটি সেমিফাইনাল স্পটের জন্যে। গ্রুপ পর্বের ম্যাচ খেলে যারা সুপার এইটে পৌঁছেছে তাদের চারটি দল অপরাজিত থেকে সুপার এইটের টিকিট যোগাড় করেছে৷ হারাতে পারেনি। এই আটটি দলের মধ্যে চারটি দল প্রতিটি ম্যাচ জিতে সুপার ৮-এ পৌঁছেছে। এখন, সুপার ৮-এ, এই সব কটি দলই একটিই গ্রুপে রয়েছে, তাই এই গ্রুপকে - গ্রুপ অফ ডেথও বলা হচ্ছে।
advertisement
2/4
গ্রুপ অফ ডেথ- ‘যো ডর গ্যায়া উয় মর গ্যায়া’ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের সমন্বয়ে গঠিত সুপার-৮ গ্রুপ ১ কে টুর্নামেন্টের "গ্রুপ অফ ডেথ" বলা হচ্ছে। এই চারটি দলের মধ্যে মাত্র দুটি সেমিফাইনালে উঠবে এবং বাকি দুটি দল বাদ পড়বে। এটি হবে ফর্ম, মর্যাদা এবং প্রতিভার লড়াই। এর অর্থ হল একটি ছোট ভুল আপনার টুর্নামেন্টের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে৷
advertisement
3/4
ভারত: বর্তমান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বীভারত সুপার-৮-এ গর্বের সঙ্গে প্রবেশ করেছে। ইউএসএ-র বিরুদ্ধে প্রথম ম্যাচটি অবশ্য ভারত একেবারে জলভাত হয়ে জিতবে ভাবা হয়েছিল কিন্তু সেটা হয়নি, ভারত ম্যাচ জিতেছে কিন্তু দাপট দেখাতে পারেনি৷ তারপর, পাকিস্তান, নামিবিয়া এবং শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে, সূর্য অ্যান্ড কোম্পানি ৪ উইকেটে জয় নিয়ে সুপার-৮-এ প্রবেশ করেছে।
advertisement
4/4
ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে। স্পিনাররা তাদের স্পিন জাদু ব্যবহার করছে, অন্যদিকে পেসাররাও উইকেট নিতে সফল হয়েছে। এখন চ্যালেঞ্জ আরও কঠিন হতে চলেছে। দক্ষিণ আফ্রিকা এই গ্রুপে সবচেয়ে শক্তিশালী, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের যন্ত্রণা এখনও তাজা। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে জিম্বাবোয়ে প্রমাণ করেছে যে তাদের ভয় করা উচিত।