প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে একটি উইকেট নেওয়ার পর তিনি নামিবিয়া-র বিপক্ষে মাত্র ২ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-এর বিরুদ্ধে ৩ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট এবং নেদারল্যান্ডস-এর বিপক্ষে আবার ৩ উইকেট শিকার করে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন।
আরও পড়ুনঃ IND vs SA: ভয়ে কাঁপে প্রোটিয়ারা! সুপার এইটে তৈরি ভারতের তিন অস্ত্র! কামাল দেখাবে ব্যাটে-বলে
advertisement
ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারী শ্রীকান্ত তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বলেছেন, বরুণ আধুনিক যুগের এক মহান বোলার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচ শেষে নিজের বিশ্লেষণে তিনি জানান, বরুণের বলের ভ্যারিয়েশন এত বেশি যে ব্যাটাররা বুঝতেই পারেন না কীভাবে খেলতে হবে। কখন গুগলি, কখন সোজা বল বা কখন গতি বদল—সবই তিনি নিখুঁতভাবে করেন।
শ্রীকান্ত আরও বলেন, কয়েক বছর আগে যেমন রহস্যময় বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন জসপ্রীত বুমরাহ, বর্তমানে বরুণও তেমন বিভ্রান্তি তৈরি করছেন ব্যাটারদের মধ্যে। অফ-স্টাম্প লাইনে ধারাবাহিক বল করা, লেংথ নিয়ন্ত্রণ ও গতির বৈচিত্র্য তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। এই ফর্ম বজায় থাকলে টুর্নামেন্টের পরবর্তী ধাপেও ভারতের সাফল্যে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
