বিশ্বকাপ জিতিয়েও হল না সুযোগ! বাদ সূর্যকুমার যাদব, সুযোগ হল না আরও একাধিক মহাতারকার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। কিন্তু দেশকে বিশ্বকাপ জিতিয়েও একটু হলেও হতাশ হতে পারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
advertisement
1/6

ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। এখনও সেলিব্রেশন মুডে টিম ইন্ডিয়া ও দেশ জুড়ে ফ্যানেরা। অধিনায়ক হিসেবে এমএস ধোনি, রোহিত শর্মাদের সঙ্গে একই আসনে জায়গা করে নিয়েছেন সূর্যকুমার যাদব।
advertisement
2/6
কিন্তু দেশকে বিশ্বকাপ জিতিয়েও একটু হলেও হতাশ হতে পারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কারণ প্রতিযোগিতা শেষ হতেই আইসিসি যে এবারের টি-২০ বিশ্বকাপর সেরা একাদশ ঘোষণা করেছে তাতে নাম নেই সূর্যর।
advertisement
3/6
আইসিসির ঘোষিত সেরা একাদশে জায়গা পেয়েছেন মোট চারজন ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় নাম রয়েছে ব্যাট হাতে দুরন্ত ফর্মে থাকা সঞ্জু স্যামসন ও ইশান কিশানের। বোলিংয়ে অনবদ্য পারফর্ম করা জসপ্রীত বুমরাহের ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার।
advertisement
4/6
এছাড়া বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার অভিষেক শর্মা, এক নম্বর টি-২০ বোলার বরুণ চক্রবর্তী, এবার টি-২০ বিশ্বকাপে সেভাবে পারফর্ম করতে না পারায় জায়গা পাননি আইসিসির সেরা একাদশে।
advertisement
5/6
কিন্তু অধিনায়ক হিসেবে দেশকে বিশ্বকাপ জেতানোর পরও কেন জায়গা পেলেন না সূর্যকুমার যাদব তা অবাক করেছে অনেককেই। আইসিসির সেরা একাদশে অধিনায়ক বাছা হয়েছে এডেন মার্করামকে।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন এবারের টি-২০ বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ: শাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিশান, এডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জসপ্রীত বুমরাহ, লুঙ্গি এনগিডি, আদিল রাশিদ, ব্লেসিং মুজারবানি।