Sanju Samson: গত ম্যাচে যেখানে থেমেছিলেন, সেখান থেকেই শুরু, ওয়েস্ট ইন্ডিজের পর এবার সঞ্জু ঝড়ে লন্ডভন্ড ইংল্যান্ড!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sanju Samson: ওয়েস্ট বিরুদ্ধে চেনা ছন্দে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। আর সেই ফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালেও ধরে রাখলেন তারকা ব্যাটার। তবে বড় ম্যাচে ফের ব্যর্থ অভিষেক শর্মা।
advertisement
1/6

ওয়েস্ট বিরুদ্ধে চেনা ছন্দে ফিরেছিলেন সঞ্জু স্যামসন। আর সেই ফর্ম ইংল্যান্ডের বিরুদ্ধে মেগা সেমিফাইনালেও ধরে রাখলেন তারকা ব্যাটার। তবে বড় ম্যাচে ফের ব্যর্থ অভিষেক শর্মা।
advertisement
2/6
ওয়াংখেড়েতে মেগা সেমিফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন সঞ্জপু স্যামসন।
advertisement
3/6
জোফ্রা আর্চারকে হুকে ছয় মেরে সঞ্জু বুঝিয়ে দেন আজও আগুন ঝড়াবে তার ব্যাট। অভিষেক শর্মা ৯ রান করে আউট হলেও একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন সঞ্জু।
advertisement
4/6
ইংল্যান্ড বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন সঞ্জু স্যামসন। তাঁকে যোগ্য সঙ্গ দেন ইশান কিশান। পাওয়ার প্লে-তেই অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন সঞ্জু-ইশান।
advertisement
5/6
২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন সঞ্জু স্যামসন। হাফ সেঞ্চুরির সময় তাঁর ব্যাট থেকে এসেছিল ৭টি চার ও ৩টি ছয়। তারপরও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান তিনি। ৮ ওভারেই দলের স্কোর ১০০ পার করে দেন সঞ্জু-ইশান।
advertisement
6/6
শেষ পর্যন্ত ৪২ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন সঞ্জু স্যামসন। ২১১.৯০ স্ট্রাইকরেটে তার ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৮টি চার। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও সঞ্জু ইনিংস ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।