Inside Photos From Sachin's Son's Wedding: অর্জুন-সানিয়ার বিয়ে ঘিরে চাঁদের হাট! অমিতাভ থেকে শাহরুখ-আমির, সচিনের ছেলের বিয়ের ‘না’ দেখা ফটো অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Arjun Tendulkar's Wedding: বিয়ে হল সচিনের ছেলে অর্জুনের৷ নববধূ সানিয়ার সঙ্গে টুইনিং ইন
advertisement
1/6

কলকাতা: প্রচুর গুঞ্জন ছিল অবশেষে ফের এক গ্র্যান্ড বিয়ের সাক্ষী হল ভারতীয় ক্রিকেট ফ্যানরা৷ বেশ কয়েকদিন ধরেই সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর এবং তাঁর বাগদত্তা সানিয়া চান্দোকের বিয়ের অনুষ্ঠান নিয়ে আগ্রহ তৈরি হচ্ছিল৷ অবশেষে সামনে এল সেই বিয়ের ফটো৷ যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে৷ ফ্যানরা দেখতে পারছেন ট্রেন্ড মেনে টুইনিং করেই পোশাক পরেছেন অর্জুন এবং সানিয়া৷ দুজনের পরণেই লাল-অর্জুন তেন্ডুলকর পরেছেন লাল শেরওয়ানি আর সানিয়া পরেছেন লাল টুকটুকে সোনালি কাজ করা বেনারসি৷
advertisement
2/6
এছাড়াও ছিল সানিয়ার ছিল গা ভর্তি গয়না৷ অঞ্জলি পরেছেন পিঙ্ক রঙের শাড়ি৷ অন্যদিকে ছেলের বাবা সচিনের পরণে ছিল অফ হোয়াইট শেরওয়ানি৷
advertisement
3/6
এদিনের অনুষ্ঠান ঘিরে ছিল চাঁদের হাট৷ অম্বানি পরিবার আগেই সচিনের ছেলের বিয়ে উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিল৷ জমকালো পোশাকে তাঁরাও এসেছিলেন৷
advertisement
4/6
বলিউডের হেভিওয়েট তারকারাও সপরিবারে হাজির ছিলেন অর্জুন - সানিয়ার বিয়ে উপলক্ষ্যে৷
advertisement
5/6
শাহরুখ খানকে সপরিবারে দেখা গিয়েছিল, অন্যদিকে ছিলেন আমির খানও৷
advertisement
6/6
অমিতাভ বচ্চন থেকে সস্ত্রীক জাহির খান সকলেই হাজির হন সচিনের ছেলের বিয়ের প্রীতিভোজে৷