TRENDING:

Malda News: জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতেই ট্র্যাকে! মালদহের মেয়ের লড়াই এবার জাতীয় স্তরে, বড় সাফল্যের লক্ষ্য

Last Updated:
Madhyamik 2026: দ্বিতীয় পর্যায়ের জাতীয় স্তরের খেলো ইন্ডিয়া ট্রাইবাল ন্যাশনাল অ্যাথলেটিক্স গেমসে ১০০ মিটার হার্ডলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মালদহের শান্তিপ্রিয়ার পাহাড়ি।
advertisement
1/5
জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতেই ট্র্যাকে! মালদহের মেয়ের লড়াই এবার জাতীয় স্তরে
জীবনের প্রথম বড় পরীক্ষা শেষে এবারে বাংলার হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় পাড়ি মালদহের শান্তিপ্রিয়ার। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের জাতীয় স্তরের খেলো ইন্ডিয়া ট্রাইবাল ন্যাশনাল অ্যাথলেটিক্স গেমস।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
যেখানে ১০০ মিটার হার্ডলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মালদহের শান্তিপ্রিয়ার পাহাড়ি। মালদহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বাংলার হয়ে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সে। তাঁর এই অংশগ্রহণে খুশির হাওয়া দেখা দিয়েছে জেলা জুড়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
মালদহ রেল‌ওয়ে হাই স্কুলের ছাত্রী শান্তিপ্রিয়া পাহাড়ি। এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। বাবা মিলন পাহাড়ি পেশায় একজন শ্রমিক। মালদহ শহরের ২৩ নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায় বাড়ি তাঁর। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
খেলায় অংশগ্রহণকারী শান্তিপ্রিয়া পাহাড়ি জানান, "রাজ্য স্তরের প্রতিযোগিতায় ভাল খেলায় প্রথমে জাতীয় স্তরের সিলেকশন রাউন্ড প্রতিযোগিতায় সুযোগ হয়। সিলেকশন রাউন্ডে সাফল্য অর্জন করি। এখন সুযোগ হয়েছে দ্বিতীয় পর্যায়ের খেলো ইন্ডিয়া ট্রাইবাল ন্যাশনাল অ্যাথলেটিক্স গেমসে। রাজ্যের হয়ে খেলতে যাচ্ছি আশা করছি ভাল খেলে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করব।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
এই বিষয়ে শান্তিপ্রিয়ার কোচ অসিত পাল জানান, "এই প্রথম জেলা থেকে কোনও তফসিলি উপজাতি খেলোয়াড় জাতীয় স্তরের খেল ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে। শান্তিপ্রিয়া নিয়মিত প্রশিক্ষণ নিত। শুধু হার্ডলস নয় দৌ লং জাম্প খেলাতে পারদর্শী সে। এখন জাতীয় স্তরে খেলতে যাচ্ছে আশা করছি ভাল ফলাফল করে জেলা সহ রাজ্যের নাম উজ্জ্বল করবে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/খেলা/
Malda News: জীবনের প্রথম বড় পরীক্ষা শেষ হতেই ট্র্যাকে! মালদহের মেয়ের লড়াই এবার জাতীয় স্তরে, বড় সাফল্যের লক্ষ্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল