TRENDING:

ফাইনালে বিধ্বংসী ফর্মে অভিষেক, তাণ্ডব জারি সঞ্জুরও, পাওয়ার প্লে-তেই দিশেহারা নিউজিল্যান্ড

Last Updated:
Ind vs NZ ICC T20 World Cup 2026 Final: সঞ্জু স্যামসন তো ফর্মে ছিলেনই, আর পুরো দেশবাসীর অপেক্ষা ও চিন্তার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। দুই ভারতীয় ওপেনারের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লে-তেই দিশেহারা নিউজিল্যান্ড।
advertisement
1/6
ফাইনালে বিধ্বংসী ফর্মে অভিষেক, তাণ্ডব জারি সঞ্জুরও, পাওয়ার প্লে-তেই দিশেহারা নিউজিল্যান্ড
সঞ্জু স্যামসন তো ফর্মে ছিলেনই, আর পুরো দেশবাসীর অপেক্ষা ও চিন্তার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। দুই ভারতীয় ওপেনারের ব্যাটিং তাণ্ডবে পাওয়ার প্লে-তেই দিশেহারা নিউজিল্যান্ড।
advertisement
2/6
ম্যাচের প্রথম ওভারে একটু সাবধানি শুরু করলেও নিজের প্রিয় জায়গায় বল পেতেই ছক্কা হাঁকান সঞ্জু স্যামসন। দ্বিতীয় ওভারে অফ স্পিনার এলে দুই ভারতীয় ওপেনারই সাবধানি ব্যাটিং করেন।
advertisement
3/6
তৃতীয় ওভার থেকে আক্রমণ শুরু করে ভারতীয় ব্যাটাররা। বিশেষ করে অভিষেক শর্মা এদিন শুরুটা ঠান্ডা মাথায় অতিরিক্ত ঝুঁকি না নিয়ে শুরু করেন। বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তিনি।
advertisement
4/6
চতুর্থ ওভারে লকি ফার্গুসনকে উপর রীতিমত হামলা করেন দুই ভারতীয় ব্যাটার। অভিষেক ও সঞ্জু দুজনেই চার-ছক্কা হাঁকান। ফার্গুসনের প্রথম ওভারে ২৪ রান নেন দুই ভারতীয় ওপেনার।
advertisement
5/6
চতুর্থ ওভারেই ভারতের স্কোর ৫০ পার হয়ে যায়। শুধু এই টি-২০ বিশ্বকাপে নয়, ২০২৩ সালের পর ২০২৬ সালে টি-২০ ক্রিকেটে ভারতীয় ওপেনাররা অর্ধশতরানের পার্টনারশিপ করলেন।
advertisement
6/6
পঞ্চম ও ষষ্ঠ ওভারেও ব্যাটিং তাণ্ডব জারি রাখেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলেন ছোট শর্মাজি। পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৬ ওভারে বিনা উইকেটে ৯২।
বাংলা খবর/ছবি/খেলা/
ফাইনালে বিধ্বংসী ফর্মে অভিষেক, তাণ্ডব জারি সঞ্জুরও, পাওয়ার প্লে-তেই দিশেহারা নিউজিল্যান্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল