TRENDING:

Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’, আজ আবার ‘মক ড্রিল’! ইডেনে কেকেআর-চেন্নাই ম্যাচ কি হবে? রইল আপডেট

Last Updated:
কেকেআর সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। ইডেনে ম্যাচে কোনও সমস্যা হবে না। কেকেআর-চেন্নাই ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে গোটা দেশ জুড়ে সতর্কতা। তার উপর আজ মক ড্রিল, ব্ল্যাক আউট।
advertisement
1/6
‘অপারেশন সিঁদুর’, আজ আবার ‘মক ড্রিল’! ইডেনে কেকেআর-চেন্নাই ম্যাচ কি হবে? রইল আপডেট
দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে কেকেআরের। ঘরের মাঠে লিগ টেবিলের একেবারে নীচে থাকা চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ নাইট রাইডার্স শিবির।
advertisement
2/6
এদিকে, আজ আবার মক ড্রিল। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে সাইরেন বাজানো হবে, সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা হবে। এমন পরিস্থিতিতে অনেকেরই মনে প্রশ্ন, ইডেনে আজ কেকেআর-চেন্নাই ম্যাচটা কী হবে!
advertisement
3/6
অনেকেই আজকের ম্যাচ দেখবেন বলে টিকিট কেটে রেখেছেন। চেন্নাইয়ের প্লে-অফের আশা আর নেই। তবে কেকেআর এখনও প্লে-অফে ওঠার লড়াইয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আজকের ম্যাচ কেকেআরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ।
advertisement
4/6
কেকেআর সমর্থকদের চিন্তার কোনও কারণ নেই। ইডেনে ম্যাচে কোনও সমস্যা হবে না। ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে। ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকে গোটা দেশ জুড়ে সতর্কতা। তার উপর আজ মক ড্রিল, ব্ল্যাক আউট। তবে আইপিএলের ম্যাচে কোনও প্রভাব পড়বে না।
advertisement
5/6
বিকেল ৪টে থেকে শুরু হয়ে মক ড্রিল চলবে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত। যদিও তাতে ইডেনে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। কলকাতা-চেন্নাই ম্যাচ শুরুর সময়ও ৭.৩০টা। টস হবে সন্ধে সাতটায়।
advertisement
6/6
আইপিএলের প্লে-অফে উঠতে হলে কেকেআরকে বাকি সব ম্যাচ জিততে হবে। কলকাতার পয়েন্ট এখন ১১। ফলে বাকি ম্যাচের একটিও হারলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে কেকেআর।
বাংলা খবর/ছবি/খেলা/
Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’, আজ আবার ‘মক ড্রিল’! ইডেনে কেকেআর-চেন্নাই ম্যাচ কি হবে? রইল আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল