India vs Sri Lanka: দলের সহ অধিনায়ক তিনি, তারপরও কেন দল থেকে বাদ পড়লেন গিল? কারণটা কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হঠাৎই জানা যায় প্রথম ১১-য় নেই গিল। টসের সময় সেই কথা জানান অধিনায়ত সূর্যকুমার যাদব। জল্পনা শুরু হয়ে যায় কেন বাদ শুভমান গিল।
advertisement
1/5

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি শুভমান গিল। জিম্বাবোয়ে সফরে দলে ফিরে সামলেছিলেন নেতৃত্বের দায়িত্ব। দলকে সিরিজও জিতিয়েছিলেন তরুণ তারকা।
advertisement
2/5
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সহ অধিনায়কত্বের দায়িত্ব পান শুভনান গিল। প্রথম টি-২০ ম্যচে দলের জয়ে ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছিলেন এই ডানহাতি ওপেনার।
advertisement
3/5
কিন্তু দ্বিতীয় টি-২০ ম্যাচে হঠাৎই জানা যায় প্রথম ১১-য় নেই গিল। টসের সময় সেই কথা জানান অধিনায়ত সূর্যকুমার যাদব। জল্পনা শুরু হয়ে যায় কেন বাদ শুভমান গিল।
advertisement
4/5
তারপরও, গিলকে দ্বিতীয় টি২০ থেকে বাদ দেওয়া হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তরুণ ব্যাটারের ঘাড়ে টান লেগেছে। সেই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছে।
advertisement
5/5
দ্বিতীয় টি-২০ ম্যাচে গিলের পরিবর্তে খেলেন সঞ্জু স্যামসন। তৃতীয় ম্যাচে গিল খেলবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ওডিআই সিরিজের জন্য তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।