TRENDING:

KKR vs PBKS: ২ ম্যাচ হেরে দলে একাধিক বদল? পঞ্জাবের বিরুদ্ধে কাদের নামাবে কেকেআর? রইল সব আপডেট

Last Updated:
KKR vs PBKS IPL 2026: কেকেআরের বোলিং বিভাগ এখনও কোনও ম্যাচেই সেভাবে দাগ কাটতে পারেনি। দলের স্পিন অ্যাটাকের প্রধান দুই শক্তি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ছন্দে না থাকা চিন্তা আরও বাড়িয়েছে।
advertisement
1/6
২ ম্যাচ হেরে দলে একাধিক বদল? পঞ্জাবের বিরুদ্ধে কাদের নামাবে কেকেআর? রইল সব আপডেট
মরশুমের শুরুতে পরপর দুটি ম্যাচ হেরে চাপে কলকাতা নাইট রাইডার্স। সোমবার আরও একবার ঘরের মাঠে নামছে কেকেআর। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। এই ম্যাচে জয়ে ফিরতে না পারলে প্লে-অফের অঙ্ক কঠিন হওয়ার দিকে এগোবে। বিগত দুই ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া কলকাতা।
advertisement
2/6
দুটি ম্যাচ হারলেও কেকেআরের ব্যাটিং বিভাগ প্রথম ম্যাচে ভাল ব্যাটিং করেছিল। রান পেয়েছিলেন রাহানে, অ্যালেন,রিঙ্কুরা। পরপর ২ ম্যাচে রান করেছেন আংক্রিশ রঘুবংশী। যদিও দ্বিতীয় ম্যাচে রঘুবংশী ছাড়া সেভাবে কেউ রান পাননি। ফলে ধারাবাহিকতার অভাব স্পষ্ট।
advertisement
3/6
কেকেআরের বোলিং বিভাগ এখনও কোনও ম্যাচেই সেভাবে দাগ কাটতে পারেনি। দলের মূল পেসাররা না থাকা এমনিতেই ধাক্কা, তারউপর দলের স্পিন অ্যাটাকের প্রধান দুই শক্তি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর ছন্দে না থাকা চিন্তা আরও বাড়িয়েছে।
advertisement
4/6
অন্যদিকে পঞ্জাব কিংস দারুণ ফর্মে রয়েছে। তারা টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দলটি বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়স আইয়ার নিজে রয়েছেন। অপরদিকে, বোলিংয়ে পঞ্জাবের বোলিং নির্ভর করছে পেসার অর্শদীপ সিং, মার্কো জানসেনের উপর। আর পঞ্জাবের স্পিন অ্যাটাকের বড় ভরসা হিসেবে রয়েছেন যুজবেন্দ্র চাহল।
advertisement
5/6
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, আংক্রিশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী। ইমপ্যাক্ট খেলোয়াড়: ব্লেসিং মুজারাবানি
advertisement
6/6
পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ: প্রভসিমরন সিং (উইকেটকিপার), প্রিয়াংশ আর্য, কুপার কনোলি, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, মার্কো ইয়ানসেন, জেভিয়ার বার্টলেট, বিজয়কুমার বিশাখ, অর্শদীপ সিং। ইমপ্যাক্ট খেলোয়াড়: ইউজবেন্দ্র চাহাল
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs PBKS: ২ ম্যাচ হেরে দলে একাধিক বদল? পঞ্জাবের বিরুদ্ধে কাদের নামাবে কেকেআর? রইল সব আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল