TRENDING:

KKR : বাংলাদেশি মুস্তাফিজুরের বদলে কেকেআরে আরও ভয়ঙ্কর পেসার এবার! টি-২০ বিশ্বকাপের সেরা চমক, আইপিএলের বড় খবর

Last Updated:
Blessing Muzarabani In KKR : কেকেআরে বাংলাদেশি পেসারের বদলে কি এবার জিম্বাবোয়ের পেসার মুজারবানি খেলবেন! খবর পাওয়া যাচ্ছে এমনই।
advertisement
1/5
বাংলাদেশি মুস্তাফিজুরের বদলে কেকেআরে আরও ভয়ঙ্কর পেসার! টি-২০ বিশ্বকাপের সেরা চমক এই বোলার
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। বাংলাদেশে তিনি কাটার মাস্টার হিসেবে জনপ্রিয়। কেকেআর তাঁকে পেলে সুবিধা হত বলে মনে করেছিলেন অনেকে। তবে এবার মুস্তাফিজুরের বদলি পেয়ে গেল কেকেআর!
advertisement
2/5
মুস্তাফিজুরকে কেকেআর ছেড়ে দেওয়ার পর বাংলাদেশের পেসার ইতিমধ্যেই পাকিস্তান লিগের সই করে ফেলেছেন। । ফলে তাঁকে আর ফেরানোর কোনও জায়গা নেই আইপিএলে। বিকল্প হিসেবে দুজনের নাম ভাবা হচ্ছে কেকেআর শিবিরে। আফগানিস্তানের ফারুকী ও জিম্বাবোয়ের মুজারবানি।
advertisement
3/5
এবার টি-২০ বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফর্ম করছেন মুজারবানি। ভারতের বিরুদ্ধে ম্যাচেও ভারতীয় ব্যাটারদের চাপের মুখে ফেলেছিলেন এই পেসার। ফলে কেকেআরে মুস্তাফিজুরের বদলি হিসেবে তিনি এগিয়ে আছেন।
advertisement
4/5
ইডেনের উইকেটে মুজারবানির মতো পেসার কার্যকর হতে পারেন বলে মনে করা হচ্ছে কেকেআর শিবিরে। এই পেসার গত বছর বিরাট কোহলির বেঙ্গালুরু দলে ছিলেন। যদিও ম্যাচ খেলেননি। কিন্তু তিনি যে দলেই থাকে সেই দলই চ্যাম্পিয়ন হয় বলে একটা বিশ্বাস রয়েছে আইপিএল সার্কিটে।
advertisement
5/5
অন্যদিকে, কেকেআর শিবিরে দুশ্চিন্তাও রয়েছে। হাঁটু অপারেশনের কারণে আইপিএলে অনিশ্চিত হর্ষিত রানা। তবে বিশ্বকাপ খেলতে গিয়ে চোট পাওয়া শ্রীলঙ্কার ফাস্ট বোলার পাতিরানাকে পাওয়া যাবে বলে খবর। ১৮ মার্চ থেকে শিবির শুরু হবে নাইটদের।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : বাংলাদেশি মুস্তাফিজুরের বদলে কেকেআরে আরও ভয়ঙ্কর পেসার এবার! টি-২০ বিশ্বকাপের সেরা চমক, আইপিএলের বড় খবর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল