TRENDING:

IND vs ENG: সেমিফাইনালে ভারতের দলে বড় বদল! বাদ মহাতারকা! কী ভাবছেন গম্ভীর-সূর্য?

Last Updated:
IND vs ENG: ৫ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের মুখোমুখি দুই দেশ। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
1/6
সেমিফাইনালে ভারতের দলে বড় বদল! বাদ মহাতারকা! কী ভাবছেন গম্ভীর-সূর্য?
৫ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়েতে টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড। এই নিয়ে তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের মুখোমুখি দুই দেশ। মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/6
সেমিতে ভারতীয় দলের টিম কম্বিনেশন কেমন হতে পারে তা নিয়ে চলছে জোর জল্পনা। বিশেষ করে একটি জায়গায় বদল হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এখনও পর্যন্ত হতাশ করেছেন তিনি।
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের ওপেনিংয়ে বদল হতে পারে। কারণ অভিষেক শর্মা পুরো প্রতিযোগিতায় একটি ম্যাচ ছাড়া পুরোপুরি ব্যর্থ। প্রথম ৩টি ম্যাচে তো খাতাই খুলতে পারেননি ভারতের তারকা ওপেনার।
advertisement
4/6
চতুর্থ ম্যাচে হাফ সেঞ্চুরি করলেও তাও অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবোয়ের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের ব্যর্থ হয়েছেম বাঁ হাতি তারকা। ফলে আত্মবিশ্বাসও অনেকটাই তলানিতে অভিষেকের। যার প্রভাব পড়ছে ফিল্ডিংয়ে। একাধিক ক্যাচ ফেলেছেন আগের ম্যাচে।
advertisement
5/6
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিতে অভিষেক শর্মার বদলে সঞ্জু স্যামসনে সঙ্গে ইশান কিশানকে নামানো হবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। তবে টিম ম্যানেজমেন্টের এখনও অভিষেকে আস্থা রয়েছে বলেই খবর।
advertisement
6/6
এমনিতেও অতীতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক শর্মার পারফরম্যান্স দুরন্ত। রয়েছে শতরানও। ফলে সেমিতেই ফের পুরনো পয়া দলকে পেয়ে অভিষেকের ব্যাট আগুন ঝরায় কিনা সেটাই দেখার।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ENG: সেমিফাইনালে ভারতের দলে বড় বদল! বাদ মহাতারকা! কী ভাবছেন গম্ভীর-সূর্য?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল