ICC T20 WC At Eden Gardens: কোনও ঝুঁকি নিতে রাজি নয়, ইডেন পরিদর্শনে নগরপাল, রাত পোহালেই টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্টইন্ডিজ বনাম স্কটল্যান্ড
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Scotland vs West Indies: ইডেনে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ স্কটল্যান্ড বনাম ওয়েস্টইন্ডিজ৷ ক্যারিবিয়ান ক্রিকেটারদের নাইটক্লাবে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ৷
advertisement
1/5

কলকাতা: রাত পোহালেই শুরু টি20 বিশ্বকাপ। শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তার আগে ইডেন গার্ডেন্সের নিরাপত্তা ঘুরে দেখলেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
advertisement
2/5
ইডেনে বিশ্বকাপের আগে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। কলকাতায় একটি সেমিফাইনাল ও ভারতের সুপার এইট এর ম্যাচ ছাড়াও গ্রুপের আরও ছটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো নিরাপত্তা সংক্রান্ত কি হবে তাই নিয়ে আলোচনা হয়। Photo Courtesy- BCCI/ Instagram
advertisement
3/5
পরিদর্শন শেষে পুলিশ কমিশনার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মতামত জানান। গ্রুপ পর্বে হাই ভোল্টেজ ম্যাচ না থাকায় দর্শক সংখ্যা কম হবে বলেই মনে করছে সিএবি। তবে নিরাপত্তা স্বার্থে সব রকম ব্যবস্থা রাখা হচ্ছে।
advertisement
4/5
গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন ইডেনের সামনের রাস্তা আংশিক চালু থাকতে পারে বলে খবর। ক্যারিবিয়ান ক্রিকেটারদের নাইট ক্লাবে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।
advertisement
5/5
সূত্রের খবর যাতে ম্যাচ চলাকালীন কোন সমর্থক আচমকা মাঠে ঢুকে না চলে যেতে পারেন তার জন্য বাড়তি সতর্কতা থাকার কথা বলা হয়েছে। ম্যাচের বিভিন্ন জায়গায় গ্যালারি পেন্সিং আগেই উঁচু করা হয়েছছিল।