TRENDING:

T20 World Cup 2026: জিম্বাবোয়েকে হারিয়ে ৫ বড় রেকর্ড ভারতের ঝুলিতে, অল্পের জন্য মিস একাধিক বিশ্বরেকর্ড

Last Updated:
T20 World Cup 2026:টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত। ম্যাচে মোট ৫টি রেকর্ডও গড়েছে ভারতীয় দল।
advertisement
1/6
জিম্বাবোয়েকে হারিয়ে ৫ বড় রেকর্ড ভারতের ঝুলিতে, অল্পের জন্য মিস একাধিক বিশ্বরেকর্ড
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। একইসঙ্গে সেমিফাইনালে ওঠার দৌড়ে রয়েছে ভারত। ম্যাচে মোট ৫টি রেকর্ডও গড়েছে ভারতীয় দল।
advertisement
2/6
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করে টিম ইন্ডিয়া। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অল্পের জন্য শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৬০ রানের রেকর্ড ভাঙতে পারেনি।
advertisement
3/6
ভারতীয় দল ইনিংসে মোট ১৭টি ছয় মারে। যা টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। আর একটি ছয় মারতে পারলেও প্রথম স্থানে যাওয়ার সুযোগ ছিল ভারতীয় দলের।
advertisement
4/6
এছাড়া এবারের টি-২০ বিশ্বকাপে ২৫৬ রান এখনও পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ স্কোর। এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ২৫৪ করেছিল। সেই রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল।
advertisement
5/6
ভারতীয় দল ব্যাটিংয়ে এক অনবদ্য রেকর্ড নিজেদের নামে করেছে। যা এর আগে কখনও হয়নি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে। প্রথমবার কোনো দল এক ইনিংসে ছয়জন ব্যাটারকে ২০-এর বেশি রান করল, এবং সবার স্ট্রাইক রেট ছিল ১৫০-এর উপরে।
advertisement
6/6
এছাড়া টি-২০ বিশ্ব কাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অর্শদীপ সিং। এই বিশ্বকাপেই রবিচন্দ্রন অশ্বিনের ৩২ উইকেট টপকে ৩৩-এ পৌছেছিলেন জসপ্রীত বুমরাহ। জিম্বাবোয়ে ম্যাচে ৩৩ টপকে ৩৫-এ পৌছলেন অর্শদীপ সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2026: জিম্বাবোয়েকে হারিয়ে ৫ বড় রেকর্ড ভারতের ঝুলিতে, অল্পের জন্য মিস একাধিক বিশ্বরেকর্ড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল