উত্তরবঙ্গের তারকা মহিলা নামে তৃণমূলের মুকুটে নতুন পালক। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘স্বপ্না বর্মণ এখানে আছে। দেশের নাম উজ্বল করেছে। জলপাইগুড়ি ঘোষপাড়ায় বাড়ি। যুদ্ধ করে দেশকে কি ভাবে বিশ্বের দরবারে নিয়ে যেতে হয় তা দেখিয়ে দিয়েছেন। স্বপ্না বর্মণ যোগ দিচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসেবে’’ তিনি আরও বলেন, ‘‘রাজবংশী পরিবারের একজন মেয়ে তাঁর যে মনে হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন৷’’
advertisement
ব্রাত্য বসু বলছেন, ‘‘এবার সোনার টুকরো মেয়ে যোগ দিতে এসেছেন। আমরা স্বাগত জানাবো স্বপ্নার জন্য বলতে ইচ্ছে করছে চখ দে আমাদের বাস্তবের মেয়ে৷’’
তিনি আরও বলেছেন, ‘‘দিল্লিতে বজরং পুনিয়া, সাক্ষীদের আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে কী ভাবে বিজেপি ব্রিজভূষণের পাশে থেকেছেন । তাঁর ছেলে কে প্রার্থী করা হয়েছে । মহিলাদের কোনও সম্মান দেন না। আমাদের এখানে নারীদের সম্মান্য আছে… আপনি আরও উন্নতি করুন… স্বপ্না স্বপ্নের দৌড়ে সামিল হচ্ছে৷’’
এদিকে তৃণমূলে যোগ দেওয়ার পর স্বপ্না বলছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে যুক্ত হলাম। উনি তৃণমূল স্তর থেকে যে ভাবে উঠে এসেছেন এবং বাংলার মানুষের জন্য উনি যা করেছেন তার জন্য যোগ দিলাম৷’’
