TRENDING:

ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান, সেমিতে প্যাকআপ ৫৬ রানে, আগুন প্রোটিয়া বোলাররা

Last Updated:
ICC T20 WC: প্রথম ফাইনাল খেলার হাতছানি দক্ষিণ আফ্রিকার সামনে
advertisement
1/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান, সেমিতে প্যাকআপ ৫৬ রানে
 : বাউন্সি পিচ এবং প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচে কুঁকড়ে শেষ হয়ে গেল আফগানরা৷ বৃহস্পতিবার প্রথম টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান৷ কিন্তু মাত্র ১১.৫ ওভারে ৫৬ রানে অল আউট হয়ে যায় রশিদ খানের ছেলেরা৷ Photo- AP 
advertisement
2/5
প্রবল বাউন্সি পিচে দক্ষিণ আফ্রিকান বোলিংয়ের বিরুদ্ধে কুঁকড়ে যান আফগান ব্যাটারর৷ দলে একমাত্র আজমাল্লুহা ওমরাজাই দুই অঙ্কের রান ১০ এ পৌঁছন৷ Photo- AP
advertisement
3/5
অন্যদিনের সফল ব্যাটার গুরবাজ এদিন ০ রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ অন্যদিকে গুলাবদিনেরও রান মাত্র ৯৷ ফলে মাত্র ৫৬ রানেই প্যাকআপ হয়ে যায়৷ Photo- AP
advertisement
4/5
এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সফলতম বোলার মার্কো জেনসেন এবং তাবরিজ শামসি৷ দুই বোলারই ৩ টি করে উইকেট নেন৷ Photo- AP
advertisement
5/5
এছাড়া রাবাদা ও নর্ৎজে ২ টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে ছিটকে দেওয়া আফগানিস্তানকে জাস্ট বোতলবন্দি করে ফেলেন৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
ICC T20 WC: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল আফগানিস্তান, সেমিতে প্যাকআপ ৫৬ রানে, আগুন প্রোটিয়া বোলাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল