TRENDING:

Finn Allen: তাণ্ডব বললেও কম হবে! ইডেনে বিশ্বরেকর্ড ফিন অ্যালেনের, ভেঙে গেল ক্রিস গেইলের নজির

Last Updated:
Finn Allen: নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। রবিবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি টি-২০ বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করেন।
advertisement
1/5
তাণ্ডব বললেও কম হবে! ইডেনে বিশ্বরেকর্ড ফিন অ্যালেনের, ভেঙে গেল ক্রিস গেইলের নজির
টি-২০ বিশ্বকাপ ২০২৬–এর প্রথম সেমিফাইনালে ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। রবিবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে তিনি টি-২০ বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের নামে করেন। মাত্র ৩৩ বলেই পৌঁছে যান তিন অঙ্কের ঘরে।
advertisement
2/5
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন অ্যালেন। ইনিংসের ১৩তম ওভারের পঞ্চম বলে মার্কো জানসেনকে চার মেরে পূর্ণ করেন শতরান। তার ব্যাট থেকে আসে দারুণ সব শট, যা প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেয়।
advertisement
3/5
এর আগে টি-২০ বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। ২০১৬ সালে তিনি ৪৭ বলে শতরান করেছিলেন। অ্যালেন সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন।
advertisement
4/5
অ্যালেন ৩৩ বলে অপরাজিত ১০০ রান করেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। পুরো সময়টায় তিনি ছিলেন আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অ্যালেন।
advertisement
5/5
তার এই দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ড মাত্র ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। ফলে দলটি সহজ জয় পেয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে।
বাংলা খবর/ছবি/খেলা/
Finn Allen: তাণ্ডব বললেও কম হবে! ইডেনে বিশ্বরেকর্ড ফিন অ্যালেনের, ভেঙে গেল ক্রিস গেইলের নজির
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল