Stone Flute: পাথর কেটে বাঁশি, তাতেই সুরের জাদু ছড়িয়েছেন শুশুনিয়ার অভীক, মন ভরে শুনুন
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Stone Flute: বাঁকুড়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে তৈরি করা হয়েছে একটি বাঁশি। বাঁশির গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব কারুকার্য।
advertisement
1/6

বাঁকুড়ার এক শিল্পী গোটা একটা পাথরকে কেটে তৈরি করা হয়েছে একটি বাঁশি। বাঁশির গায়ে খোদাই করা রয়েছে অপূর্ব কারুকার্য।
advertisement
2/6
আড় বাঁশির মতই সুন্দর সুর তোলা যায় এই পাথরের বাঁশি দিয়েও। পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভিতরটা খোদাই করে বাঁশির ফুটো তৈরি করা হয়েছে যাতে হাওয়া যাতায়াত করে সুরের মূর্ছনা তুলতে পারে।
advertisement
3/6
শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহি শিল্প পাথর শিল্প। পাথর শিল্পী অভীক কর্মকার প্রায় ২১০ দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি।
advertisement
4/6
বাঁশির গায়ে খোদাই করা রয়েছে শ্রী কৃষ্ণের জীবনের বেশ কিছু অংশ। এই বিষয়ে শিল্পী অভীক কর্মকার বলেন, বাঁশি মানেই কৃষ্ণ। সেই কারণেই কংশ বধ থেকে শুরু করে শ্রী কৃষ্ণের অবতার রূপ ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বাঁশিতে।
advertisement
5/6
পাথরের মধ্যেও যে বাঁশির সুর আনা সম্ভব সেটাই ভাবতে পারেননি শিল্পী নিজেই। এক প্রকার পরীক্ষামূলক ভাবে তৈরি করার পর তিনি বুঝতে পারেন যে বাঁশি বাজিয়ে তোলা যায় সুরের মূর্ছনা।
advertisement
6/6
বাঁকুড়ার ছাতনা থানার এক গ্রাম শুশুনিয়া। এখানেই রয়েছে ৪৪০ মিটার উঁচু শুশুনিয়া পাহাড় – এটি পূর্ব-পশ্চিমে প্রায় তিন কিলোমিটার লম্বা। পাহাড়ের পাদদেশে শুশুনিয়া গ্রামে পেয়ে যাবেন নামকরা সব পাথর শিল্পীদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Stone Flute: পাথর কেটে বাঁশি, তাতেই সুরের জাদু ছড়িয়েছেন শুশুনিয়ার অভীক, মন ভরে শুনুন