TRENDING:

Royal Bengal Tiger: পশ্চিমবঙ্গের সুন্দরবনে কতগুলি রয়্যাল বেঙ্গল টাইগার আছে জানেন? ধরা পড়বে ৭২২টি 'চোখে'! চমকে ওঠা খবর

Last Updated:
Royal Bengal Tiger: মোট ৭২২ টি ক্যামেরা ব্যবহার করা হবে এবার। এক বছরের নীচের ব্যাঘ্র শাবকদের ধরা হবে না গণনায়।
advertisement
1/6
পশ্চিমবঙ্গের সুন্দরবনে কতগুলি রয়্যাল বেঙ্গল আছে জানেন? ধরা পড়বে ৭২২টি 'চোখে'!
২১ শে নভেম্বর থেকে সুন্দরবনে শুরু হবে বাঘসুমারি। সর্বশেষ বাঘ সুমারিতে বাঘের সংখ্যা ছিল ১০১। এবার সেই সংখ্যা বাড়তে পারে।
advertisement
2/6
প্রতি চার বছর অন্তর বাঘ সুমারি হয়। কিন্তু প্রতি বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের উদ্যোগে জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘ গণনা করে।
advertisement
3/6
এবছর গণনার কাজ করবেন ৩৫০ জন বনকর্মী। এই কাজের জন্য ১৮ নভেম্বর থেকে তিন দিনের জন্য প্রশিক্ষণের কাজ শুরু হবে।
advertisement
4/6
গভীর জঙ্গলে ইনফ্রা-রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে এই কাজ হয়। এই ক্যামেরায় ছবি তোলার পর সেই ছবি খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়।
advertisement
5/6
এবছর ৩০ দিনের বদলে ৪৫ দিন ধরে জঙ্গলে ক্যামেরা বসিয়ে ছবি তোলা হবে। মোট ৭২২ টি ক্যামেরা ব্যবহার করা হবে এবার। এক বছরের নীচের ব্যাঘ্র শাবকদের ধরা হবেনা গণনায়।
advertisement
6/6
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকা ও দক্ষিণ ২৪ পরগনা বনবিভাগ এলাকায় এক সঙ্গে ক্যামেরা বসানো হবে। এরফলে সঠিকভাবে জানা যাবে বাঘের সংখ্যা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: পশ্চিমবঙ্গের সুন্দরবনে কতগুলি রয়্যাল বেঙ্গল টাইগার আছে জানেন? ধরা পড়বে ৭২২টি 'চোখে'! চমকে ওঠা খবর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল