Bankura News: দেখতে অনেকটা...! বলুন তো এগুলো কি! অনেকেই পরেন, অধিকাংশটাই তৈরি হয় বাঁকুড়ায়
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বাঁকুড়ার শুশুনিয়া গ্রামে বহু মানুষ তৈরি করেন বেলের মালা। অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। গাছ থেকে বেল পাড়ার পরও রয়েছে বিভিন্ন যন্ত্রাংশের সূক্ষ্ম ব্যবহার।
advertisement
1/6

বাঁকুড়ার শুশুনিয়া গ্রামে বহু মানুষ তৈরি করেন বেলের মালা। অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। গাছ থেকে বেল পাড়ার পরও রয়েছে বিভিন্ন যন্ত্রাংশের সূক্ষ্ম ব্যবহার। তারপরই তৈরি হয় এই মালা।
advertisement
2/6
১৬০ পিস বেলের খোলা ৪০০ টাকা মূল্যে কিনে আনেন বেলমালা প্রস্তুতকারকরা। এরপর ভেতর থেকে বেলের শাঁস বের করে দেওয়া হয়। বেলের খোলার উপরের ছাল ভাল করে চেঁচে ছুলে তৈরি করা হয় পরের ধাপের জন্য।
advertisement
3/6
বেলের খোলার ভিতরে যন্ত্রের ব্যবহার করে হাতের সাহায্যে গোল গোল দাগ করা হয়। তারপর ওই একই যন্ত্রাংশ ব্যবহার করে, দাগ দেওয়া গোল গোল অংশগুলিকে বেলের খোলা থেকে আলাদা করা হয়।
advertisement
4/6
গ্রামের মালা প্রস্তুতকারকেরা বলেন, এই বেল মালা সরাসরি তুলে দেন মহাজনদের হাতে। এরপর সেই মালা বিক্রি হয়ে যায় বিভিন্ন বাজারে।
advertisement
5/6
এক ধরনের বিশেষ ছুঁচ ব্যবহার করে গাঁথা হয় বেলের মালা। প্রতিটি মালা বিক্রি করা হয় ৫ টাকা মূল্যে। অর্থাৎ ২০টি মালা ১০০ টাকায়।
advertisement
6/6
পশ্চিমবঙ্গের বাজারে যে বেলমালাগুলি বিক্রি হয়, সেগুলির অধিকাংশই যোগান দিয়ে থাকে এই গ্রাম। তাই পরেরবার বাজারে গিয়ে বেলমালা কিনলে, হয়ত আপনার বেলমালাতে ছোঁয়া লেগে থাকবে বাঁকুড়ার শুশুনিয়ার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: দেখতে অনেকটা...! বলুন তো এগুলো কি! অনেকেই পরেন, অধিকাংশটাই তৈরি হয় বাঁকুড়ায়