TRENDING:

Big Fish | Howrah Fish Market: ওজন ৫২ কিলো, কিম্ভূত এ কী 'জিনিস' এল হাওড়া মাছ বাজারে! তুমুল শোরগোল

Last Updated:
Big Fish | Howrah Fish Market: মাছের গায়ে চিতা বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকায় চিতা শঙ্কর নামে ডাকা হয় এই মাছকে।
advertisement
1/5
ওজন ৫২ কিলো, কিম্ভূত এ কী 'জিনিস' এল হাওড়া মাছ বাজারে! তুমুল শোরগোল
হাওড়া মাছবাজারে এল এক বিশাল আকারের শংকর মাছ। যার ওজন প্রায় ৫২ কেজি বলে জানা গিয়েছে। চিতা শঙ্কর নামে পরিচিত এই মাছ। মাছের গায়ে চিতা বাঘের মতো ছোপ ছোপ দাগ থাকায় চিতা শঙ্কর নামে ডাকা হয় এই মাছকে।
advertisement
2/5
এত বিপুল আকারের শংকর মাছে সাধারণত হাওড়ার মাছ বাজারে আসে না। সেই কারণেই মাছটি আসতেই শোরগোল পড়ে যায় হাওড়ার মাছ বাজারে। ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে রীতিমতো সাড়া ফেলে দেয় চিতা শংকরের আগমন।
advertisement
3/5
তবে, চিতা শংকরের ওজন ৫২ কেজি নয়, বরং তা হাজার কেজির কাছাকাছিও পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছেন মৎস্য বিশেষজ্ঞরা। গত বছরই দিঘার মোহনায় বিশালাকার একটি শংকর মাছ উঠেছিল মৎস্যজীবীদের জালে।
advertisement
4/5
জানা যায়, সেই শংকর মাছটির ওজন ছিল প্রায় ৭৮০ কিলো। মাছটি প্রায় আট ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া ছিল। দিঘার কাছে উদয়পুর সৈকতের কাছে ধরা পড়েছিল মাছটি। স্থানীয় বাজারে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছিল ওই বিশালাকার মাছটি।
advertisement
5/5
আবার গত বছরই ৭৫০ কেজির আরও একটি বিশালাকৃতি শংকর মাছ ধরা পড়েছিল কর্ণাটকের নাগাসিদ্ধির মৎস্যজীবীদের জালে ৷ অবশ্য একটি নয়, দু-দুটি এরকম বিশাল মাছ ধরা পড়েছিল মৎস্যজীবীদের জালে ৷ অপর মাছটির ওজন অবশ্য ছিল ২৫০ কেজি ৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Big Fish | Howrah Fish Market: ওজন ৫২ কিলো, কিম্ভূত এ কী 'জিনিস' এল হাওড়া মাছ বাজারে! তুমুল শোরগোল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল