East Bardhaman News: স্মার্টফোন ছেড়ে পরিবেশ রক্ষার পাঠ! বর্ধমানের স্কুলে তৈরি হল ১০৫ জন 'সবুজ সুপারহিরো', হাতেকলমে শিখল তিন 'R' মন্ত্রের গুরুত্ব
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পড়ুয়াদের মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও গড়ে তোলে।
advertisement
1/5

সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ এদিন যেন এক ব্যতিক্রমী সবুজ শ্রেণিকক্ষের রূপ নিয়েছিল। খোলা আকাশের নীচে, গাছের ছায়ায় বসে পরিবেশের পাঠ নিল বিদ্যালয়ের ১০৫ জন ছাত্রছাত্রী। পড়াশোনার গণ্ডি ছাড়িয়ে প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ ঘটানোর এই উদ্যোগ পড়ুয়াদের কাছে ছিল একেবারেই নতুন ও উপভোগ্য অভিজ্ঞতা। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
এই সচেতনতা কর্মসূচিতে ছাত্রছাত্রীদের বোঝানো হয়, তাঁরাও প্রত্যেকে এক একজন 'সুপারহিরো'। ইচ্ছে থাকলেই তাঁরা বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু বড়দের নয়, ছোটদের হাতেও সমানভাবে রয়েছে, এই বার্তাই ছিল কর্মসূচির মূল বক্তব্য।
advertisement
3/5
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার পাঠ। পড়ুয়ারা রিডিউস, রিইউস ও রিসাইকেল, এই তিন 'আর' মন্ত্রের গুরুত্ব হাতেকলমে শেখে। কীভাবে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো যায় এবং পুরনো জিনিস নতুনভাবে কাজে লাগানো সম্ভব, সেই বিষয়েও বাস্তব উদাহরণ দেওয়া হয়।
advertisement
4/5
FWN ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই সচেতনতা শিবিরে মোবাইল স্ক্রিনের বাইরে এনে ছাত্রছাত্রীদের যেন প্রকৃতির এক আলাদা পাঠ দেওয়া হয়। এই অভিজ্ঞতা শিশুদের মনে গভীর প্রভাব ফেলবে বলে জানান ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
advertisement
5/5
বিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি পড়ুয়াদের মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও গড়ে তোলে। ভবিষ্যতেও এই ধরনের পরিবেশবান্ধব শিক্ষামূলক কার্যক্রম চলবে বলে তাঁরা আশাবাদী। সব মিলিয়ে, সাঁকোর এই ১০৫ জন ছাত্রছাত্রী আজ শুধু শিক্ষার্থী নয়, তাঁরা পৃথিবীর ছোট ছোট 'সবুজ সুপারহিরো'ও বটে। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: স্মার্টফোন ছেড়ে পরিবেশ রক্ষার পাঠ! বর্ধমানের স্কুলে তৈরি হল ১০৫ জন 'সবুজ সুপারহিরো', হাতেকলমে শিখল তিন 'R' মন্ত্রের গুরুত্ব