Bankura Tourism: পাহাড় নয়, এখন বাঁকুড়ার নতুন আকর্ষণ একটি দেওয়াল! শুশুনিয়া ঘুরতে গেলে মিস করবেন না
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bankura News: জঙ্গলে গাছ কাটা, গাছে পেরেক পোঁতা বোর্ড বা হোর্ডিং লাগান, গাছে বোতল বাঁধা, গাছের ছালে কয়েন পোঁতা এই সকল কাজ বে-আইনি।
advertisement
1/6

তুলির টানে শুশুনিয়া পাহাড়কে রক্ষা করার চেষ্টা। প্রতিবছর অজ্ঞাত কারণে আগুন লাগে শুশুনিয়া পাহাড়ে। ধ্বংস হয়ে বন্যপ্রাণ এবং বন্য সম্পদ। তাছাড়াও পাহাড়ের বহু প্রাচীন গাছ কেটে ফেলা এবং পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাওয়ার মত বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করবার জন্য রং তুলির সাহায্য নিয়েছে ছাতনা বন দফতর।
advertisement
2/6
শুশুনিয়া বিট অফিসের দেওয়াল জুড়ে শুধুই রঙিন ছবি। এক একটি ছবি এক একটি কথা বলছে। ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে, অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি। আবার কোন ছবিতে বলা হয়েছে গাছ কাটলে কি ক্ষতি হতে পারে বনাঞ্চলের। পুরো বিট অফিসের দেওয়াল জুড়ে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ এবং পর্যটকরাও। শিল্পী অজিত খেত্রপাল জানিয়েছেন, "এই কাজ করে উপার্জন ছাড়াও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে কাজটা করে ভাল লাগছে, ছবি কথা বলে।"
advertisement
3/6
শুশুনিয়া পাহাড়ের কোলে প্লাস্টিক আবর্জনা না ফেলা, পিকনিক করতে এসে যত্রতত্র ময়লা না ফেলা। গাছের গায়ে লিফলেট কিংবা বিলবোর্ড না লাগান। শুশুনিয়া পাহাড় চত্বরে দাহ্য বস্তু ব্যাবহার না করা। পাহাড়ে আগুন না লাগানো থেকে শুরু করে পরিচ্ছন্নতা বজায় এবং সৌন্দর্যায়নকে মাথায় রেখেই তুলির উপর ভরসা রাখছে বন দফতর।
advertisement
4/6
শুধুমাত্র সৌন্দর্যায়ন নয়! শুশুনিয়া পাহাড়ের এক ফোঁটাও ক্ষতি হতে দেবে না ছাতনা বন দফতর।
advertisement
5/6
জঙ্গলে গাছ কাটা, গাছে পেরেক পোঁতা বোর্ড বা হোর্ডিং লাগান, গাছে বোতল বাঁধা, গাছের ছালে কয়েন পোঁতা এই সকল কাজ বে-আইনি। ভারতীয় বন আইন (৩১নং ধারা) অনুযায়ী।
advertisement
6/6
শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম দর্শনীয় স্থান। পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ ও সবুজের টানে সারা বছর দূর দূরান্তের পর্যটকরা ঘুরতে আসেন। তবে মরশুমে পর্যটকদের পাশাপাশি ভিড় জমান পর্বতারোহীরা। শুশুনিয়া পাহাড় আদর্শ রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura Tourism: পাহাড় নয়, এখন বাঁকুড়ার নতুন আকর্ষণ একটি দেওয়াল! শুশুনিয়া ঘুরতে গেলে মিস করবেন না