TRENDING:

Alka Yagnik-Laden: বলিউডের বিখ্যাত গায়িকার অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন! বাড়িতে মিলেছিল গায়িকার ছবি-ক্যাসেট! কোন গায়িকা জানেন? নাম শুনেই চমকে উঠবেন

Last Updated:
Alka Yagnik-Laden: ওসামা বিন লাদেনের কম্পিউটারে এদেশের জনপ্রিয় গায়ক-গায়িকাদের গান ছিল।
advertisement
1/7
বলিউডের বিখ্যাত গায়িকার অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন! বাড়িতে মেলে গায়িকার ছবি-ক্যাসেট
ওসামা বিন লাদেন, যার দাপটে গোটা বিশ্ব কাঁপত একসময়। যাকে নাগালে পেতে আমেরিকার মতো দেশকেও বেগ পেতে হয়েছে বছরের পর বছর। সেই তিনিই নাকি বলিউডের জনপ্রিয় গায়িকার ডাইহার্ট ফ্যান ছিলেন! হ্যাঁ, এটাই সত্য। লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি থেকে গায়িকার একাধিক গানের রেকর্ড ও প্লে-লিস্ট সামনে আসতেই চমকে গিয়েছিলেন গায়িকা নিজেই!
advertisement
2/7
২০১১ সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) যখন আল-কায়েদা নামক সন্ত্রাসবাদী সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের নিরাপদ বাড়িতে অভিযান চালায়, তখন তাঁর কম্পিউটার তাঁরা খুঁজে পেয়েছিল। আর সেই কম্পিউটারে এদেশের জনপ্রিয় গায়ক-গায়িকাদের গান ছিল।
advertisement
3/7
সেখান থেকেই জানা যায়, ওসামা বিন লাদেন অলকা ইয়াগনিকের বড় ভক্ত ছিলেন। তাঁর কম্পিউটারে অলকার ১০০টিরও বেশি গানের রেকর্ডিং ছিল।
advertisement
4/7
২০১১ সালের মে মাসে, পাকিস্তানের এবোটাবাদে ওসামা বিন লাদেনের আস্তানায় সিআইএ অভিযান চালিয়ে তার কম্পিউটারগুলো বাজেয়াপ্ত করে। তখন তারা সেখানে বলিউডের বহু জনপ্রিয় গান খুঁজে পায়, যা উদিত নারায়ণ, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের গাওয়া ছিল। বলা হয়, ওসামা বিন লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিশাল ভক্ত।
advertisement
5/7
এর অনেক বছর পর এক সাক্ষাৎকারে আনু রঞ্জনের সঙ্গে কথোপকথনের সময় অলকা ইয়াগনিক লাদেনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এতে কী আমার দোষ? ওসামা বিন লাদেন যেমনই হোক, তার মধ্যে একটা ছোট্ট শিল্পী তো ছিলই। যদি আমার গান পছন্দ করে থাকে, তাহলে সেটা তো ভালোই, তাই না।’
advertisement
6/7
লাদেনের কম্পিউটারে পাওয়া গানের তালিকায় ছিল ‘আজনাবি মুঝকো ইতনা বাতা’, ‘দিল তেরা আশিক’, ‘তু চাঁদ হ্যায় পুনাম কা’সহ একাধিক বলিউড গান। যেখানে অলকা ইয়াগনিকের অসংখ্য গান পাওয়া যায়।
advertisement
7/7
আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন ১৪ বছর আগে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারান। তিনি যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন, তাকে সবচেয়ে ভয়ংকর জঙ্গিগোষ্ঠী বলে বিবেচনা করা হত। ২০১১ সালের ১ মে এক রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন নেভির একদল সেনার গুলিতে প্রাণ হারিয়েছিলেন আল-কায়েদা প্রধান তথা মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মূল হোতা লাদেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Alka Yagnik-Laden: বলিউডের বিখ্যাত গায়িকার অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন! বাড়িতে মিলেছিল গায়িকার ছবি-ক্যাসেট! কোন গায়িকা জানেন? নাম শুনেই চমকে উঠবেন
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল