TRENDING:

Weather Update: ফের 'মুড সুইং' উত্তরের আবহাওয়ার, পৌষ সংক্রান্তির আগে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
Weather Update: পৌষ সংক্রান্তির আগেই ফের একবার শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস,বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং। চলতি সপ্তাহে হু হু করে নামবে তাপমাত্রার পারদ
advertisement
1/5
ফের 'মুড সুইং' উত্তরের আবহাওয়ার, পৌষ সংক্রান্তির আগে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস
পৌষ সংক্রান্তির আগেই ফের একবার শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস,বৃষ্টির মাঝেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং। চলতি সপ্তাহে হু হু করে নামবে তাপমাত্রার পারদ।
advertisement
2/5
রবিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া পাহাড়। মেঘে ঢাকা আকাশ। পাহাড় থেকে সমতল জুড় উত্তুরে হাওয়ার দাপট। উত্তরের পাঁচ জেলাতেই হাড় কাঁপানো শীত।
advertisement
3/5
তিমধ্যেই তিন থেকে চার ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি ছুঁইছুঁই। চলতি সপ্তাহে বৃষ্টির পরে তাপমাত্রা আরও কমবে, চোখ রাঙাবে শীত।
advertisement
4/5
আইএমডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে শীতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে নতুন করে খেল দেখাবে উত্তরের আবহাওয়া। কনকনে হাড় কাঁপানো শীতে কাঁপবে গোটা উত্তরবঙ্গ।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে বৃষ্টি হলেই তাপমাত্রার পারদ আরও কমবে। ইতিমধ্যেই উত্তরের পার্বত্য এলাকাগুলিতে হাড় কাঁপানো ঠান্ডা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: ফের 'মুড সুইং' উত্তরের আবহাওয়ার, পৌষ সংক্রান্তির আগে শৈলশহরে বৃষ্টির পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল