IMD Weather Update: বড়দিনে শীতের কামড়? বাংলার এই ৫ জেলায় ঘিরে ধরছে কুয়াশা! আবহাওয়ার বড় খবর
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? বড়দিনে কেমন থাকবে আবহাওয়া? রইল লেটেস্ট আপডেট...
advertisement
1/5

২৫ ডিসেম্বরের সকাল কুয়াশায় ঢাকা থাকবে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। গত কয়েকদিন ধরে ঠান্ডার দাপট কম রয়েছে। বড়দিনেও জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই।
advertisement
2/5
সোমবার থেকেই গৌড়বঙ্গের জেলাগুলিতে ফের কুয়াশার দাপট অব্যাহত। গত কয়েকদিন তেমন কুয়াশা ছিল না জেলাগুলিতে। সোমবার থেকে আবারও ঘন কুয়াশায় ঢাকা চারদিক। বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হচ্ছে। ঝলমলে রোদ থাকছে।
advertisement
3/5
কুয়াশা থাকলেও বর্তমানে জেলাগুলির তাপমাত্রার পারদ কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে। আপাতত হাড় কাঁপানো ঠান্ডা নেই। গত সপ্তাহের থেকে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে।
advertisement
4/5
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
জেলাগুলিতে কুয়াশা থাকলেও আপাতত ঠান্ডা কিছুটা কম রয়েছে। ঝলমলে আবহাওয়া থাকবে। মঙ্গলবার কুয়াশা থাকলেও আগামী দিনগুলিতে কুয়াশা না পড়ার সম্ভাবনা রয়েছে।