TRENDING:

North Bengal Weather News: পুজোতে দুঃসংবাদ! অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কিছু জেলায়, বিরাট আপডেট

Last Updated:
IMD Latest Weather Update: দুর্গাপূজায় উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ইতিমধ্যেই উত্তরের তিন জেলায় জারি হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
1/5
পুজোতে দুঃসংবাদ! অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কিছু জেলায়, বিরাট আপডেট
উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই দফায় দফায় বিক্ষিপ্ত আকারে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুজোর কয়দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
advertisement
2/5
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার  এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে , জলপাইগুড়ি এবং কোচবিহার এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ইতিমধ্যেই উত্তরের তিন জেলায় জারি হলুদ সর্তকতা।
advertisement
3/5
উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এই পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা থেকে মাঝারি  বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ফলে দুর্যোগের কোনো আশঙ্কা নেই।
advertisement
5/5
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী সাতদিন উত্তরের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Weather News: পুজোতে দুঃসংবাদ! অষ্টমীতে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কিছু জেলায়, বিরাট আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল