TRENDING:

Tourist Spot: শান্ত মনোরম পরিবেশে সময় কাটানোর নতুন জায়গা 'ঘোষ বাড়ি'

Last Updated:
যারা একটু শান্ত নিরিবিরি পরিবেশ পছন্দ করেন তাঁদের কাছে আদর্শ জায়গা বসিরহাটের ঘোষ বাড়ি। কলকাতা থেকে মাত্র দু'ঘণ্টয় পৌঁছে যান
advertisement
1/7
শান্ত মনোরম পরিবেশে প্রকৃতির বুকে সময় কাটান কলকাতার কাছেই 'ঘোষ বাড়ি'-তে
কলকাতার কাছেই শান্ত মনোরম পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো বা বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিক করার আদর্শ গন্তব্য হতে পারে বসিরহাটের ঘোষ বাড়ি।
advertisement
2/7
উত্তর ২৪ পরগনার পর্যটন কেন্দ্র টাকি ও বসিরহাট এই দুই শহরের মাঝামাঝি জায়গা করে অবস্থিত এই ঘোষ বাড়ি পার্ক। দিনের বেলায় শান্ত মনোরম পরিবেশ আর অন্ধকার নামলেই রঙিন ঝলমলে আবরণ এখানকার অন্যতম প্রধান ইউএসপি।
advertisement
3/7
এখানে পার্কের একপাশে বড় একটি জলাশয় আছে। অন্যদিকে আবার একাধিক রংবাহারি ফুল-ফলের গাছ দেখতে পাবেন। জলাশয়ের মাঝে আছে ঝর্না। পার্কের ভিতরেই শিশুদের জন্য গড়ে উঠেছে খেলার নানা উপকরণ।
advertisement
4/7
সন্ধে হলেই এলাকার সাধারণ মানুষ ভিড় করে ঘুরতে আসেন এই ঘোষ বাড়ি পার্কে। পাশাপাশি টাকি ভ্রমণে আসা পর্যটকরাও সময় করে এখানে ঘুরতে আসেন।
advertisement
5/7
প্রতিদিন সন্ধেয় এই পার্ক চত্বরটি মেলার আকার ধারণ করে। স্থানীয় খাবারের দোকানদাররা আজকাল এই পার্কের মধ্যেই নিজেদের পসরা সাজিয়ে বসেন। মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে মানুষ দেদার খাওয়া-দাওয়া করে।
advertisement
6/7
যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাঁদের কাছে বসিরহাটের এই ঘোষ বাড়ি পার্ক আদর্শ জায়গা। খুব অল্প সময়েই কলকাতা থেকে এখানে পৌঁছে যাওয়া যায়।
advertisement
7/7
ট্রেনে শিয়ালদহ থেকে হাসনাবাদ লোকাল ধরে দু'ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন মধ্যমপুর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোয় চেপে ১০ মিনিটের মধ্যেই পৌঁছে যান এই ইকো পার্কে।
বাংলা খবর/ছবি/উত্তর ২৪ পরগণা/
Tourist Spot: শান্ত মনোরম পরিবেশে সময় কাটানোর নতুন জায়গা 'ঘোষ বাড়ি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল