TRENDING:

North 24 Parganas News: বাগদা থিমে ভোট সচেতনতা, নদীপথে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

Last Updated:
এবারের এই সচেতনতা প্রচারের অন্যতম আকর্ষণ হল ‘বাগদা’ থিম ম্যাসকট। স্থানীয় পরিবেশ ও মানুষের জীবিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ম্যাসকট বেছে নেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে নজর কাড়ছে।
advertisement
1/6
বাগদা থিমে ভোট সচেতনতা, নদীপথে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনায়
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। নির্বাচনকে উৎসবের রূপ দিতে এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই নেওয়া হয়েছে একাধিক সচেতনতা কর্মসূচি।
advertisement
2/6
এবারের এই সচেতনতা প্রচারের অন্যতম আকর্ষণ হল ‘বাগদা’ থিম ম্যাসকট। স্থানীয় পরিবেশ ও মানুষের জীবিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ম্যাসকট বেছে নেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে নজর কাড়ছে।
advertisement
3/6
উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ জুড়ে নদী ও মৎস্যচাষের আধিক্য রয়েছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই ‘বাগদা’ থিমের পরিকল্পনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ফলে এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও সহজে গ্রহণযোগ্য হয়ে উঠছে।
advertisement
4/6
জেলার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন ব্লকে এই থিমের প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। নদীপথেও চলছে প্রচার কর্মসূচি—নৌকায় করে পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সচেতনতার বার্তা।
advertisement
5/6
এছাড়াও ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন জায়গায় গড়ে তোলা হয়েছে সেলফি পয়েন্ট। ‘বাগদা’ ম্যাসকটের সঙ্গে ছবি তুলে অনেকেই তা সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যা ভোটের পরিবেশকে আরও উৎসবমুখর করে তুলছে।
advertisement
6/6
প্রশাসনের এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ বাড়ছে বলে মনে করা হচ্ছে। আগামী নির্বাচনে অধিক সংখ্যক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ধরনের সৃজনশীল প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত সংশ্লিষ্ট মহলের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বাগদা থিমে ভোট সচেতনতা, নদীপথে অভিনব উদ্যোগ উত্তর ২৪ পরগনায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল