TRENDING:

Opinion: আমেরিকার-ইরানের মাঝে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান! ভারত কেন নয়? আসল কারণ জানুন

Last Updated:
এই অবস্থায় মধ্যস্থতার ভূমিকা নিতে গেলে নাগরিকদের নিরাপদ সরিয়ে আনা কঠিন হয়ে পড়তে পারে৷ ঝুঁকির মুখে পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ৷ হিতে বিপরীত ফলও যে হতে পারে তা ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে ইসলামাবাদ৷
advertisement
1/11
আমেরিকার-ইরানের মাঝে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান! ভারত কেন নয়? আসল কারণ জানুন
আমেরিকা এবং ইরানের মধ্যে ‘দূত’ পাকিস্তান৷ যুদ্ধে রত দুই দেশ এখনও মুখোমুখি বসেনি৷ তবে তৃতীয় পক্ষ হয়ে পাকিস্তানের মাধ্যমেই বার্তা চালাচালি হচ্ছে৷ আগামী দিনে পাকিস্তানের মাটিতে দু’দেশকে মুখোমুখিও বসাতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। তাতে সায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ ইসলামাবাদের এই মধ্যমণি হয়ে ওঠার পরেই নরেন্দ্র মোদির সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা৷ (Image/Reuters)
advertisement
2/11
বিরোধী শিবিরের অভিযোগ, বিশ্বমঞ্চে কূটনৈতিক পরিসর ক্রমশ হারাচ্ছে ভারত৷ বিরোধীদের মতে, একসময় আঞ্চলিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত ভারত এখন “সাইডলাইনে” চলে গিয়েছে৷ বিরোধীদের দাবি, এর জন্য দায়ী বর্তমান কেন্দ্রে আসীন সরকারের “কৌশলগত নীরবতা” এবং বাড়তে থাকা “কূটনৈতিক অদৃশ্যতা”৷
advertisement
3/11
ভারতের আঞ্চলিক গুরুত্ব অনুযায়ী সক্রিয় ভূমিকা নেওয়ার পক্ষে যুক্তি থাকলেও, কেন ইরান যুদ্ধের মধ্যমণি হওয়া থেকে অনেক খানি দূরে রয়েছে ভারত? ঠিক কী কারণে যুদ্ধ পর্ব থেকে নিজেদের সরিয়ে রেখেছে নয়াদিল্লি? এই প্রতিবেদনেই রইল তিন মূল কারণের মূল্যায়ণ৷
advertisement
4/11
প্রথমত, কোনও দেশ তখনই কার্যকর মধ্যস্থতাকারী হতে পারে যখন ওই দেশ বাস্তবে যুদ্ধের সিদ্ধান্তকে প্রভাবিত করার ক্ষমতা রাখে৷ অর্থ্যাৎ মধ্যস্থতা তখনই সফল হয়, যখন উভয় পক্ষ বিশ্বাস করে যে মধ্যস্থতাকারী ফলাফলে প্রভাব ফেলতে পারে। বর্তমানে ভারতের সেই ধরনের প্রভাব নেই।
advertisement
5/11
ভারত তার অপরিশোধিত তেলের ৬০ শতাংশেরও বেশি উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে৷ এই সংঘাতে ভারতের কোনও সামরিক উপস্থিতি বা নিরাপত্তা ভূমিকা নেই। ভারতের শক্তি মূলত অর্থনৈতিক ও কূটনৈতিক, জোরপ্রয়োগের নয়। ফলে, ভারত এখানে নির্ণায়ক মধ্যস্থতাকারী হতে পারবে না।
advertisement
6/11
দ্বিতীয়ত, ঝুঁকির নিকটতা ভারতের জন্য বড় বাধা। উপসাগরীয় অঞ্চলে ভারতের ৮-৯ মিলিয়ন নাগরিক বাস ও কাজ করেন। এই অঞ্চল থেকেই দেশের একটি বড় অংশের জ্বালানি আসে এবং বিপুল পরিমাণ রেমিট্যান্স প্রবাহিত হয়—প্রায় ৪০ বিলিয়ন ডলার বছরে।
advertisement
7/11
এই অবস্থায় মধ্যস্থতার ভূমিকা নিতে গেলে নাগরিকদের নিরাপদ সরিয়ে আনা কঠিন হয়ে পড়তে পারে৷ ঝুঁকির মুখে পড়তে পারে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ৷ হিতে বিপরীত ফলও যে হতে পারে তা ইতিমধ্যেই হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছে ইসলামাবাদ৷
advertisement
8/11
উদাহরণস্বরূপ, আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps)-র নৌবাহিনী হরমুজ প্রণালীতে পাকিস্তানগামী একটি জ্বালানি ট্যাঙ্কার আটকে দেয়, যাতে তেহরান ইসলামাবাদের ওপর চাপ বজায় রাখতে পারে।
advertisement
9/11
তৃতীয়ত, কূটনীতিতে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ তখনই শেষ হয়, যখন উভয় পক্ষের কাছে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হয়ে ওঠে। বর্তমানে দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত। কেউই নিজেদের পরাজিত মনে করছে না, তাই আপসের জন্য প্রস্তুত নয়—যা আলোচনার প্রথম ধাপ।
advertisement
10/11
ঠিক এই কারণেই আমেরিকার ১০ দফার শান্তি প্রস্তাবে সায় দেয়নি ইরান৷ ইরানের উদ্বেগ ও অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ওই প্রস্তাব, জানিয়ে দিয়েছে তেহরান৷ আহ্বান নয়, বরং উস্কানির মতো প্রতীয়মান হয়েছে। সময়ের গুরুত্বের একটি বড় উদাহরণস্বরূপ বলা যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ৷
advertisement
11/11
ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনেস্কির মধ্যে মধ্যস্ততা করাতে গিয়ে ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ট্রাম্প তাদের যুদ্ধবিরতিতে রাজি করাতে পারেননি, কারণ উভয় পক্ষই তখনও মনে করছিল তারা জয়ী হতে পারে।(Photo: Reuters)
বাংলা খবর/ছবি/দেশ/
Opinion: আমেরিকার-ইরানের মাঝে মধ্যস্থতাকারী হয়েছে পাকিস্তান! ভারত কেন নয়? আসল কারণ জানুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল