ওম বিড়লার বিরুদ্ধে 'অনাস্থার' পথে কংগ্রেস, 'সই করতে তৈরি আমরা, কিন্তু', তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Om Birla Loksabha: অনাস্থা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সিদ্ধান্তে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় শরিক তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি বা অসুবিধা নেই। তবে তার আগে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান বুঝতে চায় তৃণমূল।
advertisement
1/6

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় ইতিমধ্যেই শুরু করেছে কংগ্রেস। যদিও এক্ষেত্রে কিছুটা হলেও ধীরে চলো নীতি অনুসরণ করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
অনাস্থা নিয়ে বিরোধী ইন্ডিয়া জোটের সিদ্ধান্তে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় শরিক তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অভিষেক জানান, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে তৃণমূলের কোনও আপত্তি বা অসুবিধা নেই। তবে তার আগে চিঠি দিয়ে স্পিকারের অবস্থান বুঝতে চায় তৃণমূল।
advertisement
3/6
অভিষেক স্পষ্ট জানান, স্পিকার বিরোধী নেতাদের নিয়ে এ দিন যে মিটিং ডেকেছেন, সেখানে উপস্থিত থাকবেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, "— আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যদি সময় দিয়ে চিঠি দেওয়া হয়, তাহলে তৃণমূলের সাংসদরা সই করবেন।"
advertisement
4/6
অভিষেকের স্পষ্ট কথা, "আমরা আমাদের ইস্যুগুলি উল্লেখ করে অধ্যক্ষকে চিঠি পাঠাতে চাই। সেই চিঠির উত্তর দিতে দুই থেকে তিনদিন সময় অপেক্ষা করা হবে। তারপরেও উত্তর না পেলে অবশ্যই আমাদের সব সাংসদরা অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করবেন।"
advertisement
5/6
একইসঙ্গে অভিষেক জানান, "মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন‍্য সমমনষ্ক রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি। প্রক্রিয়া চলছে।" তিনি আরও বলেন, "সরকার চায় না সংসদ চলুক। তাই বার বার করে মুলতুবি করে দিচ্ছে।"
advertisement
6/6
অভিষেকের প্রশ্ন, ‘আমরা চাই পার্লামেন্ট চলুক, কিন্তু সরকার চায় না। আজও মুলতুবি করে দিয়েছে। একবারও স্পিকার আসেননি, চেয়ারে বসেননি। আপনার যদি হাউস চালানোর মানসিকতা থাকে, এতক্ষণ মুলতুবি করবেন কেন? হাউস চালানোর দায়িত্ব তো সরকারের। আমরা জেনারেল বাজেট নিয়ে আলোচনা চাই। সাংসদরা প্রশ্ন করবেন, তাই তো মানুষ আমাদের পাঠিয়েছেন। কেন্দ্রের সরকার এমন বাজেট পেশ করেছে, বিরোধীদের রাজনৈতিক আক্রমণ মানতেই পারছে না।’