Zodiac Sign অনুযায়ি আপনার আজকের দিন কেমন? রোজই বদলে যায় ভাগ্যচক্র
- Published by:Debalina Datta
Last Updated:
রাশিচক্র ২৩ এপ্রিল: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
advertisement
1/13

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। নিজের মধ্যে অনেক ক্ষমতা লুকিয়ে রয়েছে। তা দিয়ে অন্যের পাশে দাঁড়ানো যেতে পারে। অন্যকে সাহায্য করা যেতে পারে। পরিবারের একাধিক বিষয়ে নজর দিতে হবে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ অর্থযোগ রয়েছে। তবে সাবধান থাকতে হবে। অল্পবিস্তর সমস্যা দেখা যেতে পারে, তবে সময়ের সঙ্গে ঠিক তা ঠিক হয়ে যাবে। ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো নয়।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। শরীর ভোগাতে পারে। পরিবারের জন্যও চিন্তা বাড়তে পারে। যারা প্রেমে রয়েছেন, তাঁদের জন্য ভালো দিন। বৈবাহিক জীবনের জন্যও দিনটি শুভ।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কোনওকিছুতে তাড়াহুড়ো করলে ব্যর্থতার মুখ দেখতে হতে পারে। তাই ভেবে-চিন্তে এগোতে হবে। পরিবারের বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আপনার অপরিণামদর্শী কার্যকলাপ বন্ধুর ক্ষতি করতে পারে। অর্থযোগ রয়েছে, তবে আয়-ব্যয়ের উপর নজর দিতে হবে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। হাসতে থাকুন। কারণ মন ভালো থাকলে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়। কোনওকিছুতে বিনিয়োগের পূর্বে ভালো করে যাচাই করে নিতে হবে।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ব্যস্ততা থাকার জন্য পরিবারকে সময় দিতে সমস্যা হবে। ঘরে অতিথি আগমনের যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তের যোগ রয়েছে।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। গ্রহের অবস্থান ভালো থাকায়, কঠিন পরিস্থিতিতেও সাফল্য বাঁধা। দীর্ঘদিন ধরে চলা ব্যবসায়িক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ অন্যদের সঙ্গে যোগাযোগ হবে বাধাহীন, এর উপরেই নির্ভর করছে পেশাগত উন্নতি।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কাছের মানুষের সঙ্গে কোনও বিবাদ থাকলে, আজ তার সমাধান হবে। কেরিয়ার সম্পর্কিত সুসংবাদের যোগ রয়েছে।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। অন্যের কথায় পড়ে নিজের ক্ষতি করতে পারেন। নতুন কোনও ব্যবসায়িক প্রস্তাবের যোগ রয়েছে।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। বিদ্যা ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজে অলসতা না দেখানোই ভালো। ব্যবসার জন্য দিনটি ততটা ভালো নয়।