TRENDING:

Abhishek Manu Singhvi: ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?

Last Updated:

বৃহস্পতিবার হায়দ্রাবাদে নিজের মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা৷ এপ্রিলেই পুনরায় সাংসদ নির্বাচিত হওয়ার কথা তাঁর৷

advertisement
এবার তেলঙ্গানা থেকে রাজ্যসভায় মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি৷ কংগ্রেস শাসিত তেলঙ্গনা থেকে তাঁর জয় একরকম নিশ্চিত৷ রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার সময়ই হলফনামায় নিজের মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন কংগ্রেস নেতা এবং বিশিষ্ট এই আইনজীবী৷ প্রবীণ এই কংগ্রেস নেতার সম্পত্তির পরিমাণ এখন রাজনৈতিক মহল তো বটেই, সমাজমাধ্যমেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি৷
advertisement

হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫৫০ কোটি টাকারও বেশি৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷ সিঙ্ঘভির পাশাপাশি তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির উপদেষ্টা নরেন্দ্র রেড্ডিকেও রাজ্যসভায় মনোনীত করেছে কংগ্রেস৷

হলফনামায় নিজের, নিজের স্ত্রী এবং তাঁর যৌথ পরিবারে থাকা মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন সিঙ্ঘভি৷ সেই হলফনামা অনুযায়ী, প্রায় ২১০০ কোটি টাকার অস্থায়ী সম্পত্তির মালিক এই কংগ্রেস নেতা৷ এ ছাড়াও আরও ৪০০ কোটি টাকা মূল্যের স্থায়ী সম্পত্তিও রয়েছে তাঁর নামে৷

advertisement

অস্থায়ী সম্পত্তির মধ্যে সিঙ্ঘভির নিজের নামে ১৫৩৬ কোটি ১০ লক্ষ টাকারও বেশি সম্পত্তি রয়েছে৷ তাঁর স্ত্রীর নামে রয়েছে ৫৬৮ কোটি টাকারও বেশি সম্পত্তি৷ সিঙ্ঘভির যৌথ পরিবারের নামে রয়েছে ৫১ কোটি ৪১ লক্ষ টাকারও বেশি সম্পত্তি৷ সিঙ্ঘভির নামে আরও ৬০ কোটি টাকার অস্থায়ী সম্পত্তিও রয়েছে৷ ২০২৪-২৫ অর্থবর্ষে তিনি ৩৭৪ কোটি টাকা আয় করেছেন বলে জানিয়েছেন সিঙ্ঘভি৷ নিজের নামে ২ কোটি ৪০ লক্ষ এবং স্ত্রী অনিতার নামে আরও ১৫৭ কোটি টাকা মূল্যের গয়না রয়েছে৷ নিজের কাছে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের শিল্পকর্ম এবং ছবি রয়েছে বলেও হলফনামায় জানিয়েছেন সিঙ্ঘভি৷ শুধু দিল্লিতেই চারটি ফ্ল্যাট রয়েছে কংগ্রেস নেতার নামে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, মিউচুয়াল ফান্ডেই প্রায় ১৯৮ কোটি টাকা বিনিয়োগ করা রয়েছে তাঁর৷ এ ছাড়া ক্রিপ্টোয় ৮ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে রেখেছেন এই কংগ্রেস নেতা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Manu Singhvi: ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল