রেলযাত্রীদের জন্য সুখবর...! স্টেশনে স্টেশনে ১৯ ট্রেনে দেওয়া হল অতিরিক্ত স্টপেজ! বিরাট সিদ্ধান্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলের, দেখুন তালিকা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: একগুচ্ছ ট্রেন স্টেশন পাচ্ছে ১৯ টি ট্রেন! যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিকরেল যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে অসমের বিভিন্ন স্থানের নির্বাচিত স্টেশনগুলিতে ১৯টি ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ চালু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
advertisement
1/10

যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিকরেল যোগাযোগ শক্তিশালী করার লক্ষ্যে অসমের বিভিন্ন স্থানের নির্বাচিত স্টেশনগুলিতে ১৯টি ট্রেনের জন্য অতিরিক্ত স্টপেজ চালু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
advertisement
2/10
এই অতিরিক্তস্টপেজগুলি ২০ থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী স্টেশনগুলিতে যাত্রীদের যাতায়াত সহজ হবে বলেই দাবি রেলের।
advertisement
3/10
২০ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য সালচাপড়াতে অতিরিক্ত স্টপেজপ্রদান করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ট্রেন নং. ১৫৬৬৯/১৫৬৭০গুয়াহাটি-ডিব্রুগড়-গুয়াহাটি এক্সপ্রেস কামপুরে স্টপেজ দেওয়ার জন্য নির্ধারিতহয়েছে। অন্যদিকে ট্রেন নম্বর ১৫৬১১/১৫৬১২ রঙিয়া-শিলচর-রঙিয়া এক্সপ্রেসের জন্য জাগীরোডে স্টপেজ দেওয়া হয়েছে।
advertisement
4/10
২২ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ট্রেন নং. ১৫৬০৩/১৫৬০৪গুয়াহাটি-লিডো-গুয়াহাটি এক্সপ্রেসকে কামপুরে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছেএবং ট্রেন নং. ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস কাটাখালে থামার জন্য নির্ধারিত হয়েছে।
advertisement
5/10
২৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে, ট্রেন নং. ১৩১৭৬শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে লঙ্কায় স্টপেজ দেওয়া হয়েছে, এবংট্রেন নং. ১৫৪১৭/১৫৪১৮ আলিপুরদুয়ার-শিলঘাট টাউন-আলিপুরদুয়াররাজ্যরানি এক্সপ্রেসকে আমনিতে স্টপেজ দেওয়া হয়েছে। অতিরিক্তভাবে, ট্রেন নং. ১৩১২৬ কলকাতা-সাইরাং এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৬০৯/১৫৬১০গুয়াহাটি-সাইরাং-গুয়াহাটি এক্সপ্রেসের জন্য যথাক্রমে কাটাখাল এবংকাটলীছড়াতে স্টপেজ দেওয়া হয়েছে।এছাড়াও, ট্রেন নং. ১৫৬৬৩/১৫৬৬৪আগরতলা-শিলচর-আগরতলা এক্সপ্রেস একই দিনে সুপ্রাকান্দি হল্টে থামার কথা রয়েছে।
advertisement
6/10
২৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে বৃহৎ সংখ্যক অতিরিক্ত স্টপেজ চালু করা হয়। এখন থেকে ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬ মারিয়নি-গুয়াহাটি-মারিয়নি বিজিএক্সপ্রেস বরপথার স্টেশনে থামবে।
advertisement
7/10
মাননীয় সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাবরপথার স্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির যাত্রা শুরু করেন। তিনি রেল আধিকারিক এবং স্থানীয় যাত্রীদের উপস্থিতিতে উন্নত পরিষেবাটির উদ্বোধন করেন, এবং এই অঞ্চলের জন্য উন্নত যোগাযোগের গুরুত্বকে তুলে ধরেন।
advertisement
8/10
ট্রেন নং. ১৫৬২৫ দেওঘর-আগরতলা এক্সপ্রেসকে হোজাইতে স্টপেজ দেওয়া হয়েছে, যখনট্রেন নং. ১৩১৭৫ শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লঙ্কা স্টেশনে থামবে।এছাড়াও, ট্রেন নং. ১৩১৮১/১৩১৮২ কলকাতা-শিলঘাট টাউন-কলকাতাএক্সপ্রেসকে সেনচোয়ায় স্টপেজ দেওয়া হয়েছে।
advertisement
9/10
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে, ট্রেন নং. ১৫৬৬৫/১৫৬৬৬গুয়াহাটি-মরিয়নি-গুয়াহাটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৯২৮ নিউ তিনসুকিয়া-রঙিয়াএক্সপ্রেস, এবং ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬ গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস যমুনামুখ স্টেশনে থামবে। এছাড়াও ট্রেন নং. ১৫৬১৫/১৫৬১৬গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসকে চাপরমুখ এবং কামপুরেও স্টপেজ দেওয়াহয়েছে। ট্রেন নং. ১৫৬১১ রঙিয়া-শিলচর এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৯০৯ডিব্রুগড়-লালগড় অবধ আসাম এক্সপ্রেসও লঙ্কায় থামবে।
advertisement
10/10
২৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং পরবর্তীকালে, ট্রেন নং. ১৫৬১২শিলচর-রঙিয়া এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৫৯১০ লালগড়-ডিব্রুগড় অবধ আসামএক্সপ্রেস লঙ্কায় থামবে, যেখানে ট্রেন নং. ১৫৯২৭ রঙিয়া-নিউ তিনসুকিয়াএক্সপ্রেস যমুনামুখে থামবে। এছাড়াও, আগরতলা-দেওঘর এক্সপ্রেসকে হোজাইতেঅতিরিক্ত স্টপেজ প্রদান করা হবে।