IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টা...! বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি কাঁপাবে ২১ রাজ্য, ঘণ্টায় ৮০ কিমি বেগে দমকা হাওয়ার হুঁশিয়ারি! কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
IMD Weather Update: একাধিক আবহাওয়ার সিস্টেমের প্রভাবে আমূল বদলাচ্ছে আবহাওয়া। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, ঘূর্ণাবর্তের ধাক্কা। ভারী বৃষ্টি ও বজ্রপাতের হুঁশিয়ারি ২১ রাজ্যে। আগামী তিনদিনে আবহাওয়ার চরম রদবদলের ইঙ্গিত দিল আইএমডি।
advertisement
1/11

ক্রমবর্ধমান তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন শুরু ঘটেছে। আবহাওয়া দফতর আইএমডি ২১টি রাজ্যে ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ঘূর্ণাবর্তের সতর্কতা জারি করেছে। ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বেগে প্রবল বাতাস বইতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছে আবহাওয়া দফতর।
advertisement
2/11
দেশের একাধিক জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা কমলে গরম থেকে অবশ্যই স্বস্তি মিলবে বলেই ইঙ্গিত আবহাওয়াবিদদের। দিল্লি-এনসিআর থেকে শুরু করে উত্তর প্রদেশ, বিহার এবং বাংলার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে জেনে নিন লেটেস্ট আপডেট।
advertisement
3/11
মার্চ মাসে ইতিমধ্যেই তীব্র গরম অনুভূত হচ্ছে দেশের একাধিক জায়গায়। ক্রমবর্ধমান তাপমাত্রায় সর্বত্র মানুষ দুর্ভোগে পড়ছেন। মার্চ মাসেই বৃষ্টির জন্য তীর্থের কাকের মতো দশা মানুষের। এই পরিস্থিতিতে মানুষকে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া বিভাগ (আইএমডি)।
advertisement
4/11
আইএমডি ২১টি রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করেছে। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হয়েছে একাধিক রাজ্যে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
advertisement
5/11
পূর্বাভাস বলছে, আকাশ কালো মেঘে ছেয়ে যাবে। বজ্রপাতের পাশাপাশি বিদ্যুৎ চমক বেড়েছে। আবহাওয়া বিভাগ স্পষ্টভাবে সতর্ক করেছে যে আগামী দিনগুলো সহজ হবে না। সবাইকে সতর্ক থাকতে হবে।
advertisement
6/11
আবহাওয়া বিভাগ আইএমডি-র দেওয়া তথ্যমতে, ১৯ থেকে ২২ মার্চের মধ্যে দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে দেশের সার্বিক আবহাওয়ায়। বেশ কয়েকটি রাজ্যে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
7/11
ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইবে এবং কিছু কিছু এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এতে গরম থেকে স্বস্তি মিললেও, ঝড়-বৃষ্টি-দুর্যোগ নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। কৃষক, মৎস্যজীবী এবং সাধারণ মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
8/11
বর্তমানে দেশজুড়ে বেশ কয়েকটি আবহাওয়া সিস্টেম সক্রিয় রয়েছে। পশ্চিম উত্তর প্রদেশের আশেপাশে নিম্ন ট্রপোস্ফিয়ারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব উত্তর প্রদেশের উপরেও আরেকটি সিস্টেম সক্রিয় রয়েছে। এই দুটি সিস্টেমের সম্মিলিত প্রভাবে উত্তর ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত জুড়ে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। ব্যাপকভাবে প্রবল বাতাস, বজ্রপাত, বিদ্যুৎ চমকও বৃষ্টি হবে।
advertisement
9/11
আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিবর্তনের ফলে তাপমাত্রাও প্রভাবিত হবে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে গরম থেকে অবশ্যই স্বস্তি মিলবে। তবে, প্রবল ঝড় ও বজ্রপাতের ঝুঁকি থাকবে। অনেক রাজ্যে শিলাবৃষ্টি কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
advertisement
10/11
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।
advertisement
11/11
শুক্রবার থেকে এই দুর্যোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।