Dhurandhar 2: 'ফার্স্ট ডে ফার্স্ট শো'-তেই রেকর্ড, কলকাতাতেও ঝড় তুলল 'ধুরন্ধর ২', সিনেমাহলে উপচে পড়া ভিড়
- Reported by:Manash Basak
- Published by:Riya Das
Last Updated:
Dhurandhar 2: বৃহস্পতিবার ১৯ মার্চ সারা দেশ জুড়ে মুক্তি পেল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’৷ প্রথম দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো -তে কলকাতাতেও বাজিমাত করল রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২'।
advertisement
1/7

বৃহস্পতিবার ১৯ মার্চ সারা দেশ জুড়ে মুক্তি পেল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’৷ সারা দেশের সঙ্গে শহর কলকাতাতেও বাজিমাত করল রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২'।
advertisement
2/7
প্রথম দিনেই ফার্স্ট ডে ফার্স্ট শো এই ছবি দেখতে কলকাতার সিঙ্গেল থিয়েটার থেকে মাল্টিপ্লেক্স সর্বত্র উপচে পড়েছে ভিড়।
advertisement
3/7
ছবি দেখে প্রতিটি দর্শক জানালেন যতটা এক্সপেক্টেশন নিয়ে তারা দেখতে এসেছিলেন তার থেকেও ১০০ গুণ ভাল হয়েছে এই ছবি। ধুরন্ধর ওয়ানকেও ছাপিয়ে গেছে ধুরন্ধর ২।
advertisement
4/7
ইতিমধ্যেই সারা দেশব্যাপী এই ছবি ভাল ব্যবসা করেছে। কলকাতাতেও বেশ ভাল কালেকশন এই ছবির।
advertisement
5/7
ছবিটির ‘পেইড প্রিমিয়ার শো’ থেকে সংগ্রহ প্রথম পর্বের আয়কে ছাপিয়ে গেল। ছবি মুক্তির আগের দিন কেবল ভারতে প্রিমিয়ার শো থেকে আয় হয়েছে ৫২ কোটি টাকা।
advertisement
6/7
আদিত্য ধর পরিচালিত ছবিটির মূল হিন্দি সংস্করণ দেশজুড়ে ১২,০০০ বেশি প্রেক্ষাগৃহে টিকিট কেটে প্রিমিয়ার শোয়ের ব্যবস্থা হয়েছিল।
advertisement
7/7
দর্শকরা বলছেন যাঁরা ধুরন্ধর ১-এর ভক্ত এবং অ্যাকশন-প্যাকড দেশাত্মবোধক সিনেমা পছন্দ করেন, তাদের জন্য 'ধুরন্ধার দ্য রিভেঞ্জ' মাস্ট ওয়াচ।